হাওর বার্তা ডেস্কঃ জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দু্ই বাংলার অতি পরিচিত মুখ চিত্রনায়ক ওম সাহানি। দীর্ঘদিনের বান্ধবী টিভি অভিনেত্রী মিমি দত্তকে বিয়ে করেছেন তিনি। নতুন বছরের প্রথম দিনে তাদের রেজিস্ট্রি বিয়ে হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন শুধু দুই পরিবারের সদস্য এবং ওম-মিমির কাছের কয়েকজন বন্ধুবান্ধব।
দীর্ঘ ছয় বছর ২০১৭ সালে আবারও দেখা হয় ওম-মিমির। এর পরই তাদের পুরনো ভালো লাগা বদলে যায় ভালোবাসায়। তিন বছর সম্পর্কে থাকার পর নতুন বছরের প্রথম দিনেই তাদের সেই ভালোবাসা পূর্ণতা পেল। শুরু হল জীবনের নতুন এক অধ্যায়।
ওম সাহানি কলকাতার নায়ক হলেও কাজ করেছেন বাংলাদেশের চলচ্চিত্রেও। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘অগ্নি টু’ ছবিতে তিনি বাংলাদেশি নায়িকা মাহিয়া মাহির বিপরীতে অভিনয় করেছেন। এছাড়া তাদের দেখা গেছে সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’ ছবিতেও। সেখানে তার নায়িকা ছিলেন বিদ্যা সিনহা মিম। সম্প্রতি তিনি শেষ করেছেন কলকাতার একটি ছবির কাজ।
অন্যদিকে টেলিভিশনের পরিচিত মুখ মিমি সাহানি ব্যস্ত রয়েছেন তার জগতেই। বর্তমানে ‘গোপাল ভাঁড়’, ‘জয়ী’, ‘ভূতু’সহ একাধিক ধারাবাহিকে তিনি অভিনয় করছেন। এছাড়া ‘প্রিয় তোমার অন্দরমহল’ এবং ‘দিদি নম্বর ওয়ান’ নামে দুটি টিভি রিয়্যালিটি শো-এও তিনি স্বামী ওমকে নিয়ে হাজির হয়েছিলেন।
Reporter Name 























