ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এক সিনেমায় বলিউডের একঝাঁক তারকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের বরেণ্য নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। বেশ আগে এই নির্মাতা ‘হীরা মান্ডি’ নামে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন। তখন গুঞ্জন উঠেছিল, এতে অভিনয় করবেন— ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রীতি জিন্তা, কারিনা কাপুর খান ও প্রিয়াঙ্কা চোপড়া। যদিও তা আর বাস্তবে রূপ নেয়নি।

এবার সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হতে যাচ্ছে। কিন্তু এটি পরিচালনা করবেন সঞ্জয় লীলা বানসালির সহকারী বিভূ পুরী। এতে আলিয়া ভাট অভিনয় করবেন বলে অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। এবার জানা গেল, আলিয়া ছাড়াও বলিউডের একঝাঁক তারকা অভিনেত্রী এতে অভিনয় করবেন। বলিউড হাঙ্গামা এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে—আলিয়া ভাট ছাড়াও এতে বেশ কজন শক্তিশালী অভিনেত্রীকে দেখা যাবে। এ তালিকায় রয়েছেন, ঐশ্বরিয়া রাই বচ্চন, মাধুরী দীক্ষিত, দীপিকা পাড়ুকোন, পরিণীতি চোপড়া, মনিশা কৌরালা এবং বিদ্যা বালান। তাদের সঙ্গে প্রায় চূড়ান্ত পর্যায়ের কথা বলেছেন নির্মাতারা।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—সঞ্জয় লীলা বানসালি ব্যক্তিগতভাবে শিল্পী নির্বাচনের কাজটি করছেন। যদিও আনুষ্ঠানিকভাবে বিভু পুরী ‘হীরা মন্ডি’ সিনেমা পরিচালনা করবেন। কিন্তু এ সিনেমার প্রতিটি ফ্রেমে সঞ্জয়লীলার ছাপ স্পষ্টভাবে থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

এক সিনেমায় বলিউডের একঝাঁক তারকা

আপডেট টাইম : ১০:৪৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১