ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বনি-কৌশানীর প্রেমে বিরহের সুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বছরের শেষ দিন বৃহস্পতিবার আবারও প্রেমের ঝলক দেখালেন ওপার বাংলার জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও  কৌশানী মুখার্জী। তবে এবার তাদের প্রেমে বিরহের সুর। না না, বাস্তবে নয়। বাসবে তাদের প্রেমে বিরহর কোনো আভাস নেই। এ তো শুধু অভিনয়।

আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরেছেন বাস্তবের হিট জুটি বনি-কৌশানি। সুরিন্দর ফিল্মস প্রযোজিত পরিচালক সুজিত মণ্ডলের নতুন ছবি ‘তুমি আসবে বলে’-তে অভিনয় করেছেন তারা। আগামী ২২ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাচ্ছে এই ছবি। বছরের শেষ দিন তারই একটি গান প্রকাশ পেল।
‘কবে দেখা পাব তোর’ শিরোনামের গানটি গেয়েছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটির সুর ও সংগীত করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে প্রকাশ পেয়েছে ভালোবাসার মানুষকে কাছে না পাওয়ার যন্ত্রণা। প্রেমের আমেজ ফুটিয়ে তুলতে বড় ভূমিকা পালন করেছে বেনারসের ঘাট ও গঙ্গা।

টলেউডপাড়ার খবর, ২০২১ সালে বিয়ে করার কথা ছিল বনি ও কৌশানীর। তবে গত সেপ্টেম্বরে বনি সেনগুপ্ত সংবাদমাধ্যমকে জানান, করোনার আবহে তাদের বিয়ে পিছিয়েছে। ২০২২-এর আগে বিয়ে নিয়ে ভাবছেন না তারা। এখন তাদের লক্ষ্য অভিনয়। আরও কাজ করতে চান দুজনে। তারপর বিয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বনি-কৌশানীর প্রেমে বিরহের সুর

আপডেট টাইম : ১১:১৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১