ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নতুন বছরে তারকাদের প্রত্যাশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ শুরু হয়েছে নতুন বছর ২০২১। করোনা দূর হয়ে এ বছর সবার জন্য মঙ্গল বার্তা নিয়ে আসুক এমনটাই জানিয়েছেন বিনোদন জগতের তারকারা।

দর্শক হলমুখী হোক 

শাকিব খান

প্রথমে চাই করোনার এই বিভীষিকা কেটে যাক। গত বছরটা ঘরবন্দি কেটেছে সবার। আতঙ্কে ছিলেন মৃত্যুভয়ে। মানসিক যে চাপ তৈরি হয়েছিল সবার মধ্যে,  সেটার অবসান ঘটুক। চলচ্চিত্রে ফিরে আসুক প্রাণ। শুনেছি বড় নির্মাতারা ছবি নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। আশা করি সেগুলো বাস্তবায়িত হবে। সবচেয়ে বেশি প্রত্যাশা, আবার দর্শক  হলমুখী হোক।

ভালো কিছু অর্জন হোক

চঞ্চল চৌধুরী

প্রথমে চাই করোনার এই ভয়াবহতা কেটে যাক। ইন্ডাস্ট্রির উত্তরণ ঘটুক। আজকাল নাটক ও সিনেমার মান যেভাবে নিম্নগামী হচ্ছে সেখান থেকেও পরিত্রাণ আসুক। স্বপ্ন দেখি আমাদের ওয়েব সিরিজ বিশ্ব প্ল্যাটফর্মে জায়গা করে নেবে। এ বছর আমার দুটি ছবি মুক্তি পাবে। গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পুণ্য’ ও মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। দর্শক ছবি দুটি গ্রহণ করুক এবং ভালো কিছু অর্জন হোক—সেটা মন থেকে চাই।

করোনা চলে যাক

মাহিয়া মাহি

একটা বছর বেকার চলে গেল। মন থেকে চাই করোনা চলে যাক। পরিত্রাণ পাই আমরা। নইলে আরেকটি বছর আমার জীবন থেকে চলে যাবে। আমার ক্যারিয়ারের একটি সেকেন্ডও লস করতে চাই না। আল্লাহর কাছে ক্ষমা চাই।

এ বছর সব ঠিক হয়ে যাবে

ইমরান

আল্লাহর কাছে অশেষ শুকরিয়া গত বছর আমাকে ও আমার পরিবারকে সুস্থ রেখেছেন। করোনা যেভাবে থাবা বসিয়েছিল, মনে হয়েছিল রেহাই পাব না। নতুন বছরেও সুস্থ থাকার জন্য সবার দোয়া চাই। আমি চাই প্রতিটি মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসুক। আমরা যাঁরা শিল্পী তাঁরা গত বছরটা একদম বেকার ছিলাম। বিশেষ করে স্টেজ শো ছিল না। আশা করছি এ বছর সব ঠিক হয়ে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নতুন বছরে তারকাদের প্রত্যাশা

আপডেট টাইম : ১০:৩৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১