ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রভাসের জন্য সেরা দুই নায়িকা খুঁজছেন পরিচালক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রভাস মানেই ভিন্ন মাত্রার চলচ্চিত্র, যা এরই মধ্যে প্রমাণিত। ‘কেজিএফ’ সিনেমা খ্যাত নির্মাতা প্রশান্ত নীলের নতুন একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। অ্যাকশন ঘরানার ‘সালার’ নামের এ সিনেমায় তার অভিনয়ের বিষয়টি এরই মধ্যে চূড়ান্ত করেছেন নির্মাতা। সিনেমাটির ফার্স্ট লুক পোস্টারও প্রকাশ করেছেন। যা দর্শকের দারুণ প্রশংসা কুড়িয়েছে। এদিকে প্রশান্ত নীল এ সিনেমায় প্রভাসের বিপরীতে সেরা দুজন নায়িকাকে নেওয়ার পরিকল্পনা করেছেন।

প্রশান্ত নীলের ঘনিষ্ঠ একজন ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন—‘সালার’ সিনেমায় একজন নয়, বরং দুজন নায়িকা থাকবে। একজন হলেন ‘এমএস ধোনি’ সিনেমা খ্যাত অভিনেত্রী দিশা পাটানি। অন্যজন কে হবেন তারই খোঁজ করছেন নির্মাতা প্রশান্ত নীল।

প্রভাস অভিনীত পরবর্তী সিনেমা ‘রাধে শ্যাম’। এক মাস আগে ইতালিতে এ সিনেমার বাকি অংশের শুটিং শেষ করে ভারতে ফিরেন তিনি। কুষ্ণ কুমার পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। হিন্দি ও তামিল ভাষায় মুক্তি পাবে এটি।

বেশ আগে ‘প্রভাস২১’ সিনেমায় চুক্তিবদ্ধ হন প্রভাস। এদিকে লকডাউনের মধ্যে ‘আদিপুরুষ’ সিনেমায় নাম লেখান তিনি। ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং শেষে ‘প্রভাস২১’ সিনেমার শুটিং শুরুর কথা ছিল তার। কিন্তু হঠাৎ এই পরিকল্পনা বদলে ফেলেছেন তিনি। আগামী বছরের জানুয়ারিতে ‘আদিপুরুষ’ সিনেমার কাজ শুরু করবেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

প্রভাসের জন্য সেরা দুই নায়িকা খুঁজছেন পরিচালক

আপডেট টাইম : ১০:১৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০