ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কেন অসহায় অসচ্ছল মানুষ খুঁজছেন মৌসুমী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’ মৌসুমী। নব্বই দশকের শুরুর দিকে ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে তার যাত্রা শুরু। এরপর কাজ করেছেন বহু দর্শকপ্রিয় সিনেমায়। বৈচিত্র্যময় চরিত্রে তিনি অভিনয়ের মুন্সিয়ানায় মুগ্ধতা ছড়িয়েছেন। চলচ্চিত্র জগতে ২৬ বছর পার করেছেন তিনি। সঙ্গে পেয়েছেন অসংখ্য ভক্তের ভালোবাসা।

অভিনয়ের বাইরে জনকল্যাণমূলক বিভিন্ন কাজ করেন এই চিত্রনায়িকা। ‘মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নামে তার একটি সামাজিক সেবামূলক সংগঠন রয়েছে। এই সংগঠনের ব্যানারে শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে গুলশান-১ লেকসংলগ্ন সড়কে মৌসুমী নিজ হাতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক ওমর সানী।

এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘অসচ্ছল মানুষগুলো এখন শীতে কষ্ট করছেন। মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন অসচ্ছল শীতার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে। খুঁজে খুঁজে অসহায়, অসচ্ছল মানুষদের বের করছি। তাদের পাশে থাকার চেষ্টা করছি। চলমান শীতে আরো একবার শীতবস্ত্র নিয়ে মানুষের কাছে যাব।’

ওমর সানী বলেন, ‘আজ প্রথমদিন শীতবস্ত্র বিতরণ করেছি। ছোট পরিসরে রিকশাচালক ভাইদের মাঝে শীতবস্ত্র দেয়া হয়েছে। কোভিডের এই সময় ভালোভাবে বুঝেছি জীবন কত ছোট। এক জীবনে যদি কিছু ভালো কাজ করে যেতে পারি তবে মানুষের দোয়া-আশীর্বাদ পাবো।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

কেন অসহায় অসচ্ছল মানুষ খুঁজছেন মৌসুমী

আপডেট টাইম : ১২:০০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০