ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

স্বামীর বিরুদ্ধে নায়িকা তমা মির্জার মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বামী হিশাম চিশতির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা।

গত ৫ ডিসেম্বর রাজধানীর বাড্ডা থানায় তার স্বামীর বিরুদ্ধে যৌতুক ও হত্যাচেষ্টা মামলা করেন এই অভিনেত্রী। রাজধানীর পূর্ব কাফরুলে স্বামীর বাসার স্থায়ী ঠিকানা (১৮০/এ) উল্লেখ করে মামলাটিতে হিশাম চিশতিকে একমাত্র আসামি করা হয়েছে।

নারী ও শিশু নির্যাতন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার এজাহারে, যৌতুকের জন্য মারপিট করে জখম, ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে বেআইনি প্রবেশ, ছদ্মবেশ ধারণ করে ব্যক্তি ক্ষতিসাধনসহ ফেসবুক ও ম্যাসেঞ্জারে সম্মান হানিকর মন্তব্য পুশ করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, বিরক্ত, অপমান, মারপিট ও হুমকি প্রদানের কথা উল্লেখ করা হয়।

মামলা প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘মেয়ে হিসেবে অনেক কিছু মেনে নিয়েছি, সহ্য করেছি। নিজের ও পরিবারের সম্মানের কথা ভেবে এতদিন চুপ ছিলাম। কিন্তু এখন দেখছি তা সহ্যের সীমানা ছাড়িয়ে গেছে। বিয়ের কয়েকদিন না পেরুতেই আমার সঙ্গে নানা অন্যায় শুরু করে হিশাম। বারবার অর্থের দাবি করাসহ আমাকে শারীরিকভাবে নির্যাতন করে। দিনের পর দিন এভাবে অত্যাচারে আমি অতিষ্ঠ। বাধ্য হয়েই এই মামলার সিদ্ধান্ত নিয়েছি।’

গত বছর মে মাসে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী হিশাম চিশতির সঙ্গে বিয়ে হয় তমা মির্জার। শোনা যাচ্ছে, মামলার কথা জানার পর পরই কানাডায় পাড়ি জমিয়েছেন হিশাম।

এছাড়া তমা মির্জার মামলার পর দিন (গত ৬ ডিসেম্বর) মধ্যরাতে রাজধানীর বাড্ডা থানায় এই অভিনেত্রীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেছেন হিশাম চিশতি। মামলাটিতে তমা মির্জাকে এক নম্বর আসামি করা হয়। এছাড়া তার বাবা-মা, ভাই এবং অজ্ঞাতপরিচয় একজনকেও আসামি করা হয়েছে বলে জানা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

স্বামীর বিরুদ্ধে নায়িকা তমা মির্জার মামলা

আপডেট টাইম : ১১:৫৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০