ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ফুটবলার হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন সিয়াম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ছবিতে নিজের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য বেশ কসরত করেন চিত্রনায়ক সিয়াম। সেই ধারাবাহিকতায় এবার একটি ছবির জন্য ফুটবলার হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। ছবির নাম ‘দামাল’। এ ছবির মূল গল্প তৈরি হয়েছে ফুটবল খেলাকে কেন্দ্র করে।

এতে কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন সিয়াম। ছবিতে ফুটবল খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। চরিত্রটি বাস্তবসম্মত করা এবং নিপুণভাবে ফুটবলার হিসেবে তৈরি করার জন্য ছবির পরিচালক প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছেন।

শিগগিরই এ প্রশিক্ষণ শুরু হবে। জানা গেছে, ১৫ দিন এ প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালিত হবে। এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘আমার অভিনীত প্রতিটি ছবিই আলাদা গল্পে তৈরি হচ্ছে। এছাড়া চরিত্রগুলোতেও রয়েছে বৈচিত্র্য।

মুক্তিযুদ্ধের সময়ের একটি গল্প নিয়েই ছবিটি তৈরি হচ্ছে। মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করা হয়। আমি সেই দলের একজন সদস্য। বেশ উৎসাহ পাচ্ছি এতে অভিনয় করে। চরিত্রকে গ্রহণযোগ্য করার জন্য সবাই পরিশ্রম করছেন।

টিম ওয়ার্ক চলছে। শিগগিরই প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণ শেষে দ্বিতীয় লটে এসব দৃশ্যের শুটিং হবে। আশা করছি ছবিটি সবার ভালো লাগবে।’ সম্প্রতি এ ছবির প্রথমভাগের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন সিয়াম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ফুটবলার হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন সিয়াম

আপডেট টাইম : ১১:৫২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০