ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেবি বাম্প ফটোশুটে ভাইরাল কারিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দ্বিতীয়বারের মত মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। এ কথা সবারই জানা। এমন খবর প্রকাশের পর প্রায় প্রতিদিনই খবরের শিরোনাম হচ্ছেন এই নায়িকা। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হলেও, এই সময়ে তার কাজের কোনও ঘাটতি নেই।

প্রথম সন্তান তৈমুরের জন্মের আগেও যেমন করিনা একের পর এক ফটোশুট, সিনেমার শুটিং করেছেন, তেমনি দ্বিতীয় সন্তান আসার আগেও নিজেকে ব্যস্ত রেখেছেন বিভিন্ন কাজে। অন্তঃসত্ত্বা অবস্থায় কখনও লাল সিং চাড্ডার শ্যুটিং করেন আবার কখনও ব্যস্ত হয়ে পড়েন ফটোশুট নিয়ে। অন্তঃসত্ত্বা অবস্থায় বড় বোন কারিশমা কাপুরের সঙ্গেও ফটোশুট করতে দেখা যায় এই বেগমকে।

ফের গাঢ় নীল রঙের বডি হাগিং পোশাক পরে ক্যামেরার সামনে হাজির হলেন সাইফ ঘরণী। মা হওয়ার পর তিনি যে পুরোদমে কাজ করে চলেছেন তা বেশ স্পষ্ট করে দিয়েছেন। কারিনাকে দেখে যখন ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে, সেই সময় তিনি অত্যন্ত সাবলীল ভঙ্গিতে একের পর এক পোজ দিয়ে যান।

হিমাচল থেকে ছুটি কাটিয়ে ফেরার পর বর্তমানে মুম্বাইতেই রয়েছেন কারিনা কাপুর খান। ফলে ধরমশালা থেকে ফিরে বর্তমানে ফের নিজের কাজ নিয়েই ব্যস্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বেবি বাম্প ফটোশুটে ভাইরাল কারিনা

আপডেট টাইম : ০৩:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০