ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় দিবসে মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
  • ২৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ চলচ্চিত্রের এই মন্দাবাজারে দীর্ঘদিন পর সুপারস্টার শাকিব খানের ছবি মুক্তি পেতে যাচ্ছে। বিজয় দিবস উপলক্ষে অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রে আসছেন তিনি।

এদিকে গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষেও শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি লিখেছেন, ‘আজ ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। আজকের এই দিনে গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আমরা হারিয়েছি স্বাধীনতা সংগ্রামের শুরু থেকে চূড়ান্ত বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত। একইসঙ্গে সহমর্মীতা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রত্যেক শহীদ বুদ্ধিজীবী পরিবার ও তাদের স্বজনদের প্রতি, যারা দীর্ঘ ৪৯ বছর ধরে বয়ে বেড়াচ্ছেন আপনজন হারানোর বেদনা ও কষ্ট।’ একইসঙ্গে বিজয় দিবসে মুক্তি পাওয়া চলচ্চিত্রটিকে সামাজিক দায় থেকেই করা বলে অভিহিত করেছেন শাকিব খান। উল্লেখ্য, অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ সিনেমাটি বিজয় দিবসে উপলক্ষে আজ ওটিটি প্লাটফর্ম ‘আই থিয়েটার’-এ মুক্তি পাচ্ছে। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া ও মাহিয়া মাহী। আরো আছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, এল আর খান সীমান্ত, রাশেদ অপু, আনোয়ার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিজয় দিবসে মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা

আপডেট টাইম : ১১:২৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০