ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মাহীর লিপে কোনালের ‘বিলিভ মি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ অনন্য মামুনের নতুন ধারার চলচ্চিত্র ‘নবাব এলএলবি’। ওটিটিতে রিলিজ করা প্রথম কোনো বাংলা ছবি। সেটিও আবার শাকিব খান অভিনীত। অবশেষে ছবিটির সর্বশেষ গানের শুটিং শেষ হলো। ইউটিউবে মুক্তি পেল। শুটিং শেষ হওয়া মাত্রই গান ও ফুটেজ চলে গেল এডিটিং টেবিলে।

শুটিংয়ের পর এত দ্রুততার সঙ্গে কোনো ছবির গানের ইউটিউব রিলিজের ঘটনা এর আগে ঘটেছে কি-না সেটিও একটা রেকর্ড! মাহিয়া মাহীর লিপে কোনালের গান নিয়ে এরই ভেতরে অনেকেই প্রশংসা করছেন। এ সময়ের চলচ্চিত্রের গানে ব্যস্ততম কণ্ঠশিল্পীর নাম কোনাল। গত ২ মাসে রেকর্ডসংখ্যক চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন এই গায়িকা। গত ২ বছর ধরে দেশের শীর্ষ নায়িকাদের লিপেই থাকছে কোনালের গান।

‘নবাব এলএলবি’ ছবির এই গানটিতে কোনালের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান। গানটির অপেক্ষায় ছিলেন দুই তারকার ভক্তরা। অবশেষে সেই গানের দেখা মিললো। আই থিয়েটার নামের ইউটিউব চ্যানেলে গত ১৩ ডিসেম্বর প্রকাশ হয়েছে ‘নবাব এলএলবি’ সিনেমায় শাকিব খান ও মাহিয়া মাহীর রোমান্টিক গানটি।

উল্লেখ্য, বিজয় দিবস উপলক্ষে ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান অভিনীত ছবি ‘নবাব এলএলবি’। এ ছবির মধ্য দিয়ে দীর্ঘ ৭ বছর পর তিনি জুটি বেঁধেছেন ঢালিউডের মিষ্টি নায়িকা মাহীর সঙ্গে। তাই এই জুটিকে নিয়ে আগ্রহী ঢাকাই সিনেমার দর্শকরা।

গানটির কথা লিখেছেন অনন্য মামুন এবং সুর করেছেন দোলন মৈনাক। কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। ‘নবাব এলএলবি’ সিনেমায় শাকিব-মাহী ছাড়াও অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, শবনম, শাহেদ আলী ও সুমন আনোয়ারসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মাহীর লিপে কোনালের ‘বিলিভ মি

আপডেট টাইম : ১০:০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০