ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরিফিন শুভ করোনায় আক্রান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসে এবার আক্রান্ত হলেন বাংলা চলচ্চিত্রের ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তারকা আরিফিন শুভ। শুক্রবার রাতে তিনি ‘কোভিড-১৯’-এর পজিটিভ রিপোর্ট হাতে পেয়েছেন। শনিবার দুপুরে ফেসবুকে একটি লাইভ ভিডিওতে সে কথা অভিনেতা নিজেই তার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

ভিডিওতে শুভ বলেছেন, ‘শুভ দুপুর। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করার পরে ফাইনালি হয়েই গেল। গতকাল (শুক্রবার) রাতে আমার করোনার রিপোর্ট এসেছে। দ্যাট ইজ পজিটিভ। সো, আমি অফিসিয়ালি সবাইকে একটু জানানোর জন্য এসেছি যে, আমি একেবারেই ঠিক আছি। শুধু টেস্ট ও স্মেলটাতে একটু সমস্যা হচ্ছে। বাকি সব ঠিকই আছে।’

অভিনেতা আরও জানান, ‘আমি আবারও বাড়িতে সম্পূর্ণ রেস্টে আছি। আশা করছি যে সপ্তাহ দুয়েকের মধ্যে আবার কাজে ফিরতে পারব। ডাক্তারও বলে দিয়েছেন যে, আই সুড বি ফাইন। সো, প্রে ফর মি। আশা করছি খুব সিরিয়াস কিছু হবে না। ফোন করে এ খবর কয়জনকে জানাতে পারতাম, তাই ভিডিওটা করা। সবাই ভালো থাকবেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আরিফিন শুভ করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০৩:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০