ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

হোটেল থেকে অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১২:০৮ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ তামিল অভিনেত্রী ও ভিজে চিত্রা আর নেই। তার বয়স হয়েছিল ২৮।

বিজয় টিভির ‘পাণ্ডিয়া স্টোরিজ’ সিরিয়ালে অভিনয় করে পরিচিতি পান চিত্রা। বুধবার রাতে (৯ ডিসেম্বর) চেন্নাইয়ের নাজারাটপেটের একটি হোটেল থেকে এই অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এই তথ্য জানিয়েছে।

দ্য নিউজ মিনিট জানিয়েছে, ইভিপি ফিল্ম সিটিতে শুটিং শেষ করে  রাত একটার সময় হোটেলে ফেরেন চিত্রা। এরপর রাত সাড়ে তিনটার দিকে হোটেল ম্যানেজার পুলিশকে খবর দেয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে এ বিষয়ে চিত্রার বাগদত্তা হেমন্ত রবিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কয়েক মাস আগে তাদের বাগদান হয়েছে। এই অভিনেত্রীর সঙ্গে হোটেলে থাকতেন তিনি।

হেমান্ত রবি পুলিশকে জানিয়েছেন, চিত্রা গোসলে যাবেন শুনে ঘরের বাইরে বের হন তিনি। এরপর যখন ফেরেন দরজা বন্ধ পান। অনেকক্ষণ ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি হোটেল কর্মীদের খবর দেন। পরবর্তী সময়ে কর্মীদের সহযোগিতায় ঘরের ভেতর প্রবেশ করলে চিত্রাকে মৃত অবস্থায় পান।

২০১৩ সালে টিভি সঞ্চালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন চিত্রা। এরপর ‘পাণ্ডিয়া স্টোরিজ’ ধারাবাহিকে অভিনয় করে বিশেষ খ্যাতি পান। একটি তামিল সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। তার উল্লেখযোগ্য টিভি ধারাবাহিক হলো: ‘চিন্না পাপা পেরিয়া পাপা’, ‘সারাবানাম মীনাচি’, ‘ডার্লিং ডার্লিং’ ইত্যাদি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

হোটেল থেকে অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট টাইম : ০২:১২:০৮ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০