ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এশিয়ার ১০০ প্রভাবশালীর তালিকায় পরীমনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ এশিয়ার ডিজিটাল তারকার তালিকা প্রকাশ করেছে বিজনেস ম্যাগাজিন ফোর্বস। এতে ১০০ জন ‘এশিয়া-প্যাসিফিকস মোস্ট ইনফ্লুয়েনশিয়াল সেলেব্রিটিস অন স্যোশাল মিডিয়া’র তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

এই তালিকায় ৭০তম স্থানে রয়েছেন পরীমনি। ফোর্বসের দেওয়া তথ্যমতে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ২৮ বছর বয়সি এই অভিনেত্রীর বর্তমানে ১ কোটি অনুসারী রয়েছে।

পরীমনি ছাড়াও এই তালিকায় এশিয়ার জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা, ব্যান্ডদল স্থান পেয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ান ব্যান্ডদল ‘ব্ল্যাকপিংক’। এরপর আছেন চীনা অভিনেতা জ্যাকসন ইয়ে। তৃতীয় স্থানে থাই অভিনেত্রী দাভিকা হুরনে। শীর্ষ পাঁচে আরো আছেন—বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন এবং ভিয়েতনামের মডেল-অভিনেত্রী-গায়িকা চি পু। এছাড়াও এই তালিকায় রয়েছে দক্ষিণ কোরিয়ান ব্যান্ড দল বিটিএস, অক্ষয় কুমার, শাহরুখ খান, অভিনেত্রী আলিয়া ভাট প্রমুখ।

‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পরীমনি। ক্যারিয়ারের শুরুতে সর্বাধিক সংখ্যক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় উঠে আসেন তিনি। অভিষেকের বছরই তার অভিনীত ছয়টি চলচ্চিত্র মুক্তি পায়। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

পরীমনি অভিনীত পরবর্তী সিনেমা ‘বিশ্বসুন্দরী’। চয়নিকা চৌধুরী পরিচালিত এ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম। আগামী ১১ ডিসেম্বর মুক্তি পাবে এটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

এশিয়ার ১০০ প্রভাবশালীর তালিকায় পরীমনি

আপডেট টাইম : ০৬:৫০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০