ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ ডিপজল দুবাইয়ের হাসপাতালে ভর্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল গুরুতর অবস্থায় দুবাইয়ের একটি হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। তিনি সম্প্রতি শারীরিক খারাপ অবস্থা নিয়েই দুবাই যান। পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে দুটি ব্লক ধরা পড়ে।

চলচ্চিত্র শিল্পী সমিতি সূত্রে জানা গেছে, অনেক দিন ধরেই ডিপজল ফুসফুস ও হার্টের অসুখে ভুগছেন। এর আগেও তাকে বেশ কয়েক দফায় হাসপাতালে যেতে হয়েছে। ২০১৭ সালের ৩০ অক্টোবর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার হার্টের বাইপাস অস্ত্রোপচারও করা হয়েছিলে। তারপর কিছুটা সুস্থ হয়ে তিনি দেশে ফিরেছিলেন।

চিত্রনায়ক জায়েদ খান সোমবার বিকেল সাড়ে ৪টায় ফেসবুকে এক স্ট্যাটাসে এই কথা নিশ্চিত করেন। তিনি লেখেন, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক ও শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। বর্তমানে তিনি দুবাইয়ে চিকিৎসাধীন। সবার কাছে দোয়া চেয়েছেন।

এদিকে এখনো কোনো অপারেশনের খবর পাওয়া যায়নি। তবে ডিপজলের জন্য দোয়া চেয়েছে তার পরিবার ও শিল্পী সমিতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অসুস্থ ডিপজল দুবাইয়ের হাসপাতালে ভর্তি

আপডেট টাইম : ০৭:০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০