ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ফারহানাও আক্রান্ত করোনায়, স্ত্রীসহ হাসপাতালে ভর্তি ফারুক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩২:০৬ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ এবার বর্ষীয়ান অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের স্ত্রী ফারহানাও করোনা আক্রান্ত হলেন। এর আগে মেয়েসহ ফারুক করোনা পজিটিভ ছিলেন। তবে ফারহানার রিপোর্ট নেগেটিভ এসেছিল। স্বামী-সন্তানের সেবা করতে গিয়ে নিজেও আক্রান্ত হলেন করোনায়। সম্প্রতি তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এদিকে, স্বামী এখনো করোনামুক্ত হননি। এখন দুজনই একসঙ্গে ভর্তি আছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনা ইউনিটে।

করোনা আক্রান্ত হওয়ার খবর ফারহানা নিজেই নিশ্চিত করেছেন। বলেন, আমার স্বাদ-ঘ্রাণ চলে যাওয়ায় করোনা টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। অন্য কোনো জটিলতা নেই। ফারুক ভালো আছেন, কিন্তু তার রিপোর্ট এখনো নেগেটিভ আসেনি। তাই আমরা দুজনেই হাসপাতালে ভর্তি আছি। আমাদের শারীরিক অবস্থা ভালো। সবাই দোয়া করবেন।

তবে এ পরিবারে সুখবর হলো, তাদের মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান তুলসির রিপোর্ট এখন নেগেটিভ। তাই তিনি বাসাতেই আছেন।

গত ১৬ নভেম্বর চলচ্চিত্রের বরেণ্য অভিনয়শিল্পী ফারুকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। করোনার সঙ্গে লড়াই করতে করতে সুস্থবোধ করায় ২৪ নভেম্বর তিনি বাসায় ফেরেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ফারহানাও আক্রান্ত করোনায়, স্ত্রীসহ হাসপাতালে ভর্তি ফারুক

আপডেট টাইম : ০৩:৩২:০৬ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০