ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ফিরলেন অপূর্ব, সঙ্গী ফারিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আটদিন হাসপাতালে ভর্তি ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। গত ১১ নভেম্বর করোনামুক্ত হয়ে বাসায় ফিরেন তিনি। মাঝে ২১ দিন বাসায় বিশ্রামে ছিলেন। সব বাধা পেরিয়ে নিজ ভুবনে ফিরলেন অপূর্ব। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) শুটিংয়ে অংশ নেন এই অভিনেতা।

শিহাব শাহীন নির্মাণ করছেন ‘যদি… কিন্তু… তবুও’ নামে ওয়েব ফিল্ম। এতে জুটি বেঁধে অভিনয় করছেন অপূর্ব ও নুসরাত ফারিয়া। চলতি বছরের শুরুতে এ চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন শিহাব শাহীন। গত মার্চে শুটিং শুরুর পরিকল্পনা করলেও করোনার কারণে তা থেমে যায়। সর্বশেষ গত ২৪ অক্টোবর শুটিং শুরু করেন। কিন্তু অপূর্ব করোনায় আক্রান্ত হওয়ার কারণে আবারো তা থেমে যায়। সব সংকট কাটিয়ে পুনরায় শুটিংয়ে ফিরেছে এ চলচ্চিত্রের শুটিং টিম।

এসব সংকট মাথায় রাখতে চান না পরিচালক শিহাব শাহীন। তার ভাষায়—দৈব-দুর্বিপাকের ওপর কারো নিয়ন্ত্রণ নেই, তাই এসব নিয়ে ভাবছি না। ঠান্ডা মাথায় পুরো শুটিংটা এখন শেষ করতে চাই। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত টানা শুটিং করব।

রোমান্টিক, কমেডি ঘরানার গল্প নিয়ে গড়ে উঠেছে ১২০ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্র। বিয়ের আগের দিন বর-কনে যখন সিদ্ধান্তহীনতায় ভোগেন তখন কী হতে পারে? এমন নানা অভিজ্ঞতার মধ্য দিয়েই এগিয়ে যাবে ‘যদি… কিন্তু…তবুও’-এর কাহিনি। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ-এ মুক্তি পাবে এটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ফিরলেন অপূর্ব, সঙ্গী ফারিয়া

আপডেট টাইম : ০২:৫১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০