ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৃজিত-মিথিলার সঙ্গে চিড়িয়াখানা দেখতে গেল আইরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ শীত পড়তেই স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও তাঁর মেয়ে আইরাকে নিয়ে আলিপুর চিড়িয়াখানা ঘুরে এলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তারই কিছু ছবি উঠে এসেছে সৃজিত ও মিথিলার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে মিথিলা লিখেছেন, ‘হ্যাঁ, আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম, হাতি দেখেছি।’ ছোট্ট আইরাকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে ছোটবেলার স্মৃতিতে ফিরে গিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

সৃজিত লিখেছেন, ছোটবেলায় বাবার সঙ্গে তিনি যখন চিড়িয়াখানায় যেতেন, তখন তাঁর বাবাও এবিষয়টা নিয়ে সমান উৎসাহী থাকতেন। ছোটবেলায় চিড়িয়াখানায় বেড়াতে নিয়ে গিয়ে তাঁর বাবা পশু-পাখিদের সম্পর্কে নানান গল্প শোনাতেন বলে লিখেছেন সৃজিত। পরিচালকের কথায়, কোনও কিছুই বদলায় না, সবকিছু ফিরে আসে অন্য কোনও উপায়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৃজিত-মিথিলার সঙ্গে চিড়িয়াখানা দেখতে গেল আইরা

আপডেট টাইম : ০২:২৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০