ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

করোনায় আক্রান্ত সানি দেওল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩১:৫০ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনায় সংক্রমিত হয়েছেন বলিউডের একসময়ের তুমুল জনপ্রিয় অ্যাকশন হিরো এবং বর্তমানে বিজেপির সংসদ সদস্য সানি দেওল। হিমাচল প্রদেশের স্বাস্থ্য সচিব এই খবর জানিয়েছেন।

বুধবার নিজের টুইটার থেকে কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন সানি নিজেই।

এর পাশাপাশি সাম্প্রতিককালে তার কাছাকাছি যারা এসেছিলেন, তাদেরও আইসোলেশনে থাকার জন্য অনুরোধ করেছেন এই তারকা সাংসদ।

বুধবার সকালের টুইটে সানি লিখেছেন, ‘করোনাভাইরাস পরীক্ষা করেছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। সম্প্রতি আমার সংস্পর্শে যারা এসেছিলেন তাদের অনুরোধ করছি আইসোলেশনে থাকার এবং পরীক্ষা করানোর।’

পাঞ্জাবের গুরুদাসপুরের বিজেপি সাংসদ সানি গত কয়েক দিন ধরে হিমাচল প্রদেশের মানালির কাছে বন্ধুদের সঙ্গে একটি ফার্মহাউসে ছিলেন। সেখান থেকে তারা মুম্বাই ফেরার পরিকল্পনা করেন। ফেরার আগে করা করোনা টেস্টেই রিপোর্ট পজিটিভ আসে।

কিছু দিন আগে মুম্বাইয়ের হাসপাতালে কাঁধে অস্ত্রোপচার করিয়েছিলেন ৬৪ বছরের এই অভিনেতা। তারপর মানালিতে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। সেখানেই করোনা আক্রান্ত হলেন বিখ্যাত অভিনেতা ধর্মেন্দ্রর বড় ছেলে সানি দেওল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

করোনায় আক্রান্ত সানি দেওল

আপডেট টাইম : ০৩:৩১:৫০ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০