ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নতুন রূপে মিঠুন, স্টার জলসার নতুন চমক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ স্টার জলসার রিয়্যালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’-এ নতুন রূপে হাজির হবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। বুক ছোঁয়া কাঁচা-পাকা দাড়ি-গোঁফ।  ব্যাকব্রাশ করে আঁচড়ানো চুল কাঁধ ছুঁয়েছে।  সেখানেও রূপোলি ঝিলিক লুকোননি মিঠুন।  তার মধ্যেই চোখেমুখে ‘অ্যাংরি ইমেজ’ স্পষ্ট। গায়ে হুডওয়ালা কালো জ্যাকেট। গলায় জড়ানো ঘিয়ে রঙা উত্তরীয়।

এমন পোশাকে এবার জমবে আলোচিত সেই  ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’

তার সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা দেব।  এমন মহাজোট বড় পর্দাও দেখাতে পারেনি। এদের সঙ্গে থাকছেন অভিনেত্রী মনামী ঘোষ।

জানুয়ারি থেকে শুরু হতে পারে এ শ্যুুট।

গত বছরের ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ১’ জমে গিয়েছিল মহাগুরুর উপস্থিতিতেই। সঙ্গে বিচারকের আসনে ছিলেন সোহম চক্রবর্তী এবং শ্রাবন্তী। এ বছর সোহম অন্য চ্যানেলের কমেডি শোয়ের বিচারকের আসনে। নতুন সিজনে কাকে দেখা যাবে, জল্পনা তাই ছিলই। তবে টেলিপাড়া ঘুণাক্ষরেও টের পায়নি, এত বড় ধামাকা ঘটতে চলেছে। খবর প্রথম প্রকাশ্যে আসে চ্যানেলের সামাজিক পাতায়। দেব তাঁর এবং মিঠুনের ফার্স্ট লুক ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘‘গুরু’ এবং ‘দেব’ আসছেন এক সঙ্গে।’’

আজও মিঠুন চক্রবর্তী মানেই তাঁর দু’টি ছবি ‘ডিস্কো ড্যান্সার’ আর ‘ডান্স ডান্স’।  নাচ নিয়ে রিয়্যলিটি শো-ও সুপারহিট হতে পারে দেখিয়ে দিয়েছেন মিঠুন। করোনা মহামারীর পরিস্থিতি আগের তুলনায় নিয়ন্ত্রণে আসতেই ফের ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেতা দেবও।  কলকাতায় বাংলাদেশি ছবি ‘কমান্ডো’র শ্যুট শেষ করে খুব শিগগিরি তিনি আসবেন বাংলাদেশে।  ছবির বাকি অংশের শ্যুট শেষ করতে।  ডিসেম্বরে শুরু হবে পরবর্তী ছবি ‘গোলন্দাজ’-এর শ্যুটিং।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নতুন রূপে মিঠুন, স্টার জলসার নতুন চমক

আপডেট টাইম : ০৬:৩৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০