ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সামান্থার ডাকে সাড়া দেননি প্রভাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘বাহুবলি’ সিনেমা খ্যাত অভিনেতা প্রভাস ও সামান্থা আক্কিনেনি দক্ষিণী সিনেমার পরিচিত মুখ। এ দুই তারকার অসংখ্য ভক্ত রয়েছে। কিন্তু পর্দায় তাদেরকে কখনো রোমান্স করতে দেখা যায়নি। এবার অভিনেত্রী সামান্থা আক্কিনেনির ডাকেও সাড়া দিলেন না প্রভাস। কোনো চলচ্চিত্রের জন্য নয়, একটি টক শোতে আমন্ত্রণ জানিয়েছিলেন সামান্থা। কিন্তু প্রভাস তাতে রাজি হননি।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আহা প্ল্যাটফর্মের জন্য আয়োজন করা হয়েছে ‘চিট-চ্যাট’ নামে টক শো। এটি উপস্থাপনা করছেন সামান্থা আক্কিনেনি। এরই মধ্যে সামান্থার আমন্ত্রণে এই শোয়ে হাজির হয়েছিলেন মেগাস্টার চিরঞ্জীবি, বিজয়, রানা দাগ্গুবতী, নাগ অশ্বিন প্রমুখ। সামান্থা চাচ্ছিলেন পরবর্তী এপিসোডে প্রভাসকে অতিথি করতে। কিন্তু প্রভাস এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন।

এর আগে প্রদীপ ম্যাশিরাজুর টক শোয়ে অংশ নিয়েছিলেন প্রভাস। সেই শোটি দারুণ উপভোগ করেছিলেন দর্শকরা। টক শো ‘কফি উইথ করন’-এ রানা দাগ্গুবতীর সঙ্গে হাজির হয়েছিলেন প্রভাস। কিন্তু সামান্থার শোয়ে কেন আসবেন না তা জানা যায়নি।

সামান্থা-প্রভাসের অগণিত ভক্ত থাকলেও তাদেরকে একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি। গত বছর জোর গুঞ্জন উঠেছিল, ‘সাহো’ সিনেমার পর সামান্থার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন প্রভাস। কিন্তু সর্বশেষ তা গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে। বড় পর্দায় একসঙ্গে হাজির না হওয়ার কারণ ব্যাখ্যা করে টাইমস অব ইন্ডিয়া জানায়, প্রভাসের উচ্চতা সামান্থার চেয়ে বেশি। শারীরিক উচ্চতার এই সমস্যার কারণে তারা জুটি বেঁধে অভিনয় করেন না।

কিছুদিন আগে ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং শেষ করে ইতালি থেকে ভারতে ফিরেছেন প্রভাস। বেশ আগে ‘প্রভাস২১’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং শেষে এ সিনেমার শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু লকডাউনের সময়ে ‘আদিপুরুষ’ সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। আগামী বছরের শুরুতে এ সিনেমার শুটিং মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু করবেন তিনি।

অন্যদিকে সামান্থা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জানু’। গত ৭ ফেব্রুয়ারি মুক্তি পায় এটি। বর্তমানে তামিল ভাষার দুটি সিনেমার কাজ সামান্থার হাতে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

সামান্থার ডাকে সাড়া দেননি প্রভাস

আপডেট টাইম : ১১:৩৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০