ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অপুর সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে বিস্তারিত বললেন শবনম ফারিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২১:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ভাঙল শবনম ফারিয়া-অপুর সংসার। বিয়ের ঠিক এক বছর নয় মাসের মাথায় সংসার জীবনের ইতি টানলেন এই দম্পতি। নিজ ইচ্ছায় ২৭ নভেম্বর বিচ্ছেদ পত্রে সই করেন দুজনে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এই বিচ্ছেদ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেন শবনম ফারিয়া। সেটি হুবহু তুলে ধরা হলো-

মানুষের জীবন নদীর মতো। কখনও জোয়ার, কখনও ভাটা। কখনও বৃষ্টিতে পানি বেড়ে যায়, শীতকালে পানি শুকিয়ে যায়। আমাদের জীবনেও এমনটা হয়!

আমাদের জীবনে কিছু মানুষ আসে; কেউ কেউ স্থায়ী হয়, কেউ কেউ কিছু কারণে স্থায়িত্ব ধরে রাখতে পারে না!

আমার (শবনম ফারিয়া) মা সব সময় একটা কথা বলে, ‘আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, আমরা শুধু চেষ্টা করতে পারি!’

ঠিক সেভাবেই আমি আর অপু অনেকদিন ধরেই চেষ্টা করেছি একসাথে থাকতে। কিন্তু বিষয়টা একটা পর্যায়ে খুব কঠিন হয়ে যায়!

‘মানুষ কী বলবে’ ভেবে নিজেদের ওপর একটু বেশিই টর্চার করে ফেলছিলাম আমরা।

‘জীবনটা অনেক ছোট, এতো কষ্ট নিয়ে বেঁচে থাকার কি দরকার?’ এইটা ভেবে আমরা এ বছরের শুরু থেকেই সিদ্ধান্তে আসি আমরা আর একসাথে থেকে কষ্টে থাকতে চাই না।

তাও বছর খানেক সময় নিয়েছি পরস্পরকে বুঝতে। ফাইনালি ‘আল্লাহ যা করেন ভালোর জন্যেই করেন’ ভেবে আমরা আমাদের প্রায় আড়াই বছরের বৈবাহিক জীবনের অবসান ঘটিয়ে আবারও ৫ বছরের পুরানো বন্ধুত্বে ফিরে গিয়েছি।

ছবি: ফেসবুক থেকে নেয়া

ছবি: ফেসবুক থেকে নেয়া

বিবাহে বিচ্ছেদ হয়, কিন্তু ভালবাসার বিচ্ছেদ নেই! বন্ধুত্বের বিচ্ছেদ নেই!

যতদিন বেঁচে আছি আমাদের ভালোবাসা ও বন্ধুত্ব থাকবে!

শুধুমাত্র বৈবাহিক বন্ধন থেকে আমাদের সম্পর্কের ইতি টেনে নিলাম। এ ঘটনা আমাদের জীবনের গতি হয়তো রোধ করবে, ছন্দপতন করবে কিন্তু জীবন তো থেমে থাকবে না।

অপুর জন্যে আমার অনেক অনেক দোয়া, ভালবাসা আর শুভ কামনা। আমরা যে সুখের জন্যে আলাদা হলাম আমরা যেন সে সুখ খুঁজে পাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

দয়া করে ‘মিডিয়ার বিয়ে টেকে না’ ধরণের কথা বলে আমাদের জন্যে আমাদের সহকর্মীদের ছোট করবেন না।

আমরা সম্পূর্ণ ‘পারিবারিক কারণে’, পারিবারিকভাবে, পারিবারিক সম্মতিতেই বিয়ের মতো ইন্সটিটিউশন থেকে বের হয়ে এসেছি।

আমাদের কখনও ভালবাসা কিংবা বিশ্বাসের অভাব ছিল না, হবেও না!

আর আমার প্রিয় সাংবাদিক ভাই/বোনদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, দয়া করে একটু মানবিকতার সাথে বিষয়টা দেখবেন! প্লিজ!

দুজন মানুষের বিবাহ বিচ্ছেদ মানে, দুইটা পরিবারের বিচ্ছেদ, অনেক স্মৃতির বিচ্ছেদ! অনেক ভালো সময়ের সাথে বিচ্ছেদ, এইটা কারও জন্য সুখকর অনুভূতি না। দয়া করে মুখরোচক অদ্ভুত সংবাদ প্রকাশ করে আমাদের আর বিব্রত করবেন না।

আমরা একে অন্যের ওপর সম্পূর্ণ সম্মান বজায় রাখতে চাই!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

অপুর সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে বিস্তারিত বললেন শবনম ফারিয়া

আপডেট টাইম : ০৭:২১:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০