ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শুভকে কেন ‘লেবু ভাইয়া’ ডাকলেন নাবিলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়ক আরিফিন শুভ ও উপস্থাপিকা-অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার ক্যারিয়ার শুরু হয়েছে কাছাকাছি সময়ে। র‍্যাম্পের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু হয় শুভর।

আর টিভি উপস্থাপনা দিয়ে কর্মজীবন শুরু করেন নাবিলা। কিন্তু দু’জনই অভিনয়ে নিয়মিত।

কাজের সুবাদে তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা গেছে। তবে হঠাৎ করে শুভকে ‘লেবু ভাইয়া’ বলে ডেকে রসিকতা করেছেন নাবিলা। কিন্তু কেন এই রসিকতা, সেটা জানার জন্য ভক্তদের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে শুভ তার ফেসবুক পেজে নাবিলার আইডি ট্যাগ করে লেখেন, ‘আজ রাত ঠিক ৭টায় আমার সঙ্গে ফেসবুক লাইভে আসবা। খুব বেশি বাড়াবাড়ি করছ তুমি!’

নাবিলা উত্তরে তার ফেসবুক পেজে লেখেন, ‘ওকে। লেবু ভাইয়া!’

নাবিলা কেন, কী নিয়ে বাড়াবাড়ি করছেন, তা জানতে ব্যাপক আগ্রহ দেখা গেছে ভক্তদের মধ্যে। আবার শুভকে লেবু ভাইয়া ডাকার রহস্যও জানতে চান সবাই। তাদের দু’জনের স্ট্যাটাসের কমেন্ট বক্সে ভক্তরা বিষয়টি জানার জন্য প্রশ্ন ছুঁড়েছেন।

শুভ যেহেতু নাবিলাকে রাতে লাইভে আসতে বলেছেন, হয়তো তখন এর মূল ঘটনা জানা যাবে। কেনই বা এমন রসিকতা তা জানার জন্য হয়তো অপেক্ষা করতে হবে আরেকটু সময়।

‘আয়নাবাজি’ সিনেমায় শুভ-নাবিলা দু’জন পর্দা ভাগ করেছেন। তবে নাবিলাকে নায়িকা হিসেবে পাওয়া গেলেও সিনেমাটির অতিথি শিল্পী ছিলেন শুভ। এছাড়া গত বছর একটি বিজ্ঞাপনেও প্রথম একসঙ্গে কাজ করতে দেখা গেছে তাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

শুভকে কেন ‘লেবু ভাইয়া’ ডাকলেন নাবিলা

আপডেট টাইম : ০৬:৩০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০