ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

গান গেয়ে আলোচনায় হিরো আলম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ একের পর এক কর্মকাণ্ডে আলোচনায় আসছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে হইচই পড়ে যায়। তারই ধারাবাহিকতায় এবার ‘বাবু খাইছো’ গানটি গাইলেন তিনি।

হিরো আলমের গানের শিরোনাম দেওয়া হয়েছে ‘ডেটিংয়ে যখন তুমি আমি যাই, তুমি বলো- নানা নানা না’। প্রযোজনা প্রতিষ্ঠান এমওএম মিউজিক থেকে গানটি প্রকাশ হচ্ছে।

ইতোমধ্যে গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অনেকেই তার গানের ভিডিও ফেসবুকে পোস্ট করছেন। চলছে আলোচনা-সমালোচনাও।

এ বিষয়ে গণমাধ্যমকে হিরো আলম বলেন, ‘আমার ইচ্ছা হলো, আমি গান গাইব। সেটাও করলাম। দর্শকদের গানটি ভালো লাগবে।’

জানা যায়, ভবিষ্যতে তিনি আরও গান গাইবেন। এসব গানের মিউজিক ভিডিও করবেন। তার যেসব গান আসবে; সেসবের মিউজিক ভিডিওতে তিনিই থাকবেন। এছাড়া একটি অ্যালবামের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

হিরো আলম বগুড়ার একজন ক্যাবল ব্যবসায়ী ছিলেন। স্থানীয়ভাবে মিউজিক ভিডিও করে তিনি আলোচিত হন। এরপর তিনি সিনেমায় অভিনয় করেন।

এভাবেই আলোচিত হতে থাকেন। গত সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিভিন্ন টেলিভিশনের টকশোতেও কথা বলেন তিনি।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে প্রকাশিত হয় ‘বাবু খাইছো’ শিরোনামে একটি গান, যা খুব জনপ্রিয়তা পায় তরুণদের মাঝে। ওই সময় ফেসবুক ও ইউটিউবে গানটি প্রকাশ হওয়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

গান গেয়ে আলোচনায় হিরো আলম

আপডেট টাইম : ০৬:১৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০