ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আসলেই কি মা হচ্ছেন বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
  • ৩৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে টানা ৯টি ছবিতে অভিনয় করে প্রতিষ্ঠা পাওয়া চিত্রনায়িকা শবনব বুবলী হঠাৎই লাপাত্তা। গুঞ্জন রয়েছে, তিনি বর্তমানে বিদেশে রয়েছেন। এও গুঞ্জন রয়েছে, বুবলী অন্তঃসত্ত্বা। তিনি নাকি শাকিব খানের সন্তানের মা হতে চলেছেন।

শাকিবের বিপরীতে শেষ ছবি ‘বীর’-এর শুটিং সেট থেকে বুবলীর একটি ছবি প্রকাশ হওয়ার পর থেকেই তার মা হওয়ার গুঞ্জন ওঠে। এসব গুঞ্জনে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি চিত্রনায়িকা অপু বিশ্বাসের পথেই হাটতে শুরু করেছেন বুবলী?

এর আগে অপু বিশ্বাস তার ক্যারিয়ারের ৭০টিরও বেশি ছবির নায়ক শাকিব খানকে ২০০৮ সালে গোপনে বিয়ে করে ২০১৬ সালে একই ভাবে লাপাত্তা হয়ে গিয়েছিলেন। ২০১৭ সালে ফিরে এসেছিলেন সন্তান আব্রাম খান জয়কে কোলে নিয়ে। এরপর বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টি ফোরের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে ফাঁস করেন সবকিছু।

যার ফলে ক্ষীপ্ত হয়ে শাকিব খান তার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দেন। এবার বুবলীর ক্ষেত্রেও তেমন কিছুরই আশঙ্কা করছেন তার ভক্ত-সমালোচকরা। সোশ্যাল মিডিয়ায় তো রবও উঠেছে, সন্তান জন্মদানের জন্যই বিদেশে পাড়ি দিয়েছেন সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রের নায়িকা বনে যাওয়া বুবলী। তবে সত্যিটা কী, তাতো সময়ই বলে দেবে।

নোয়াখালীর সোনাইমুড়িতে জন্ম নেয়া বুবলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রিধারী। অভিনয়ে আসার আগে তিনি বাংলাভিশনের সংবাদ পাঠিকা ছিলেন। ২০১৬ সালে শাকিব খানের সঙ্গে ‘বসগিরি’ ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়।

প্রথম ছবিতেই নজর কাড়েন। এরপর একে একে শাকিব খানের সঙ্গে ৯টি ছবিতে তিনি কাজ করেন। যার প্রতিটিই ব্যবসাসফল। এখানেও ওঠে প্রশ্ন, বুবলী কেন অন্য নায়কের সঙ্গে অভিনয় করেন না? নাকি শাকিব খানই তাকে অন্য কারো সঙ্গে দেখতে চান না? বুবলীর লাপাত্তা হওয়ার মতো এই প্রশ্নেরও কোনো উত্তর মেলেনি।

যদিও বুবলী তার অভিনীত শেষ ছবি ‘ক্যাসিনো’তে শাকিব খানের বাইরে গিয়ে প্রথমবারের মতো চিত্রনায়ক নিরবের বিপরীতে অভিনয় করেছেন। সেটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এখন সিনেমার পাশাপাশি সবাই অপেক্ষায় বুবলীর ফিরে আসার। তিনি কি অপু বিশ্বাসের মতো ফিরবেন, নাকি একা? সেটাই এখন দেখার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আসলেই কি মা হচ্ছেন বুবলী

আপডেট টাইম : ১১:১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০