ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

চলচ্চিত্র থেকে হারিয়েই গেলেন চিত্রনায়িকা সাহারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ ছয় বছর ধরে অভিনয় থেকে দূরে জনপ্রিয় চিত্রনায়িকা সাহারা। জন্মনাম নুরজাহান আক্তার রুনা। ‘প্রিয়া আমার প্রিয়া’ খ্যাত এই তারকার যে আর অভিনয়ে ফেরার কোনো সম্ভাবনা নেই, সে কথা বহু আগেই জানিয়ে দিয়েছিলেন তার স্বামী মাহবুবুর রহমান মনির। সম্প্রতি সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে আলাপকালে সাহারার মুখেও শোনা গেল একই সুর।

নায়িকা বলেন, ‘বর্তমানে স্বামী-সংসার এবং ব্যবসার কাজ নিয়ে অনেক ব্যস্ততা। অন্য কিছু নিয়ে চিন্তা করার সুযোগই নেই। এছাড়া আমার স্বামী মাহবুবুর রহমান চলচ্চিত্রে অভিনয় একেবারেই পছন্দ করেন না। তাই তার পছন্দ-অপছন্দকে শ্রদ্ধা জানিয়ে অভিনয় থেকে দূরে রয়েছি। ভবিষ্যতেও চলচ্চিত্রে ফেরার কোনো পরিকল্পনা নেই।’

২০০৪ সালে শাহাদাত হোসেন লিটনের ‘রুখে দাড়াও’ ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক হয়েছিল সাহারার। তবে প্রথম ছবিতে তেমন নজর কাড়তে পারেননি নায়িকা। পরবর্তীতে শাকিব খানের সঙ্গে ‘প্রিয়া আমার প্রিয়া’ ছবিতে জুটি বেঁধে ব্যাপক সফলতা পান। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ক্যারিয়ারে শাকিবের সঙ্গেই সর্বাধিক ছবি করেছেন সাহারা।

কিন্তু ক্যারিয়ারের মধ্য গগনে এসে ২০১৫ সালে মাহবুবুর রহমান মনিরকে বিয়ে করেন নায়িকা। এরপর হঠাৎ করেই হারিয়ে যান। সাহারাকে শেষ দেখা গিয়েছিল ২০১৭ সালের মার্চে মুক্তি পাওয়া ‘তোকে ভালোবাসতেই হবে’ ছবিতে। সেখানে তার নায়ক ছিলেন জায়েদ খান। রাজু চৌধুরী পরিচালিত এই ছবির জন্যই শেষবার ক্যামেরার সামনে দাঁড়ান সাহারা।

সিনেমায় অভিনয় না করলেও ২০১৮ সালের ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’-এর মঞ্চে কোমর দোলাতে দেখা যায় অভিনেত্রীকে। সেখানেও সাহারার সঙ্গী ছিলেন তার শেষ সিনেমার নায়ক এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। এ জন্য এফডিসিতে তারা একসঙ্গে নাচের অনুশীলনও করেন। জানা যায়, স্বামীর অনুমতি সাপেক্ষেই ওই নাচে অংশ নিয়েছিলেন নায়িকা।

কিন্তু বর্তমানে কিসের ব্যবসা সামলাচ্ছেন সাহারা? ‘সাবেক’ এই অভিনেত্রী জানান, রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত পুলিশ প্লাজা শপিং মলে ‘সাহারা ফ্যাশন হাউজ’ নামে তার একটি কাপড়ের দোকান রয়েছে। সেখানেই দিনের অধিকাংশ সময় ব্যয় করেন তিনি। পাশাপাশি সংসার তো রয়েছেই। এই দুই ব্যস্ততার ভিড়েই অভিনয়কে চিরবিদায় জানিয়েছেন বহু ভক্তের প্রিয় নায়িকা সাহারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

চলচ্চিত্র থেকে হারিয়েই গেলেন চিত্রনায়িকা সাহারা

আপডেট টাইম : ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০