ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নতুন বছরের প্রথম দিনে প্রিয়াঙ্কার নতুন হলিউড ছবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার হলিউডি অভিযান শুরু হয়েছে অনেক আগেই। সেখানে তার অভিনয় প্রশংসিতও হয়েছে।

করোনার এ কঠিন সময়ের মধ্যেই মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন হলিউড ছবি ‘উই ক্যান বি হিরোস’। প্রস্তুতি হিসেবে এরই মধ্যে ছবির টিজার প্রকাশ পেয়েছে। এতে প্রিয়াঙ্কার ঝলমলে উপস্থিতি দেখে দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

নেটফ্লিক্স প্রযোজিত এ ছবিটি মুক্তি পাবে আগামী বছরের প্রথম দিনে। এ প্রসঙ্গে এক টুইট বার্তায় প্রিয়াঙ্কা জানান, ‘শুটিংয়ের সেরা মুহূর্ত কাটিয়েছি এ ছবি করার সময়। রবার্ট রজার্স এবং বাচ্চাদের সঙ্গে কাটানো সময়গুলো ছিল অনবদ্য। তাই আমি বলব সামনের বছর দারুণ কিছু অপেক্ষা করছে আমার জন্য। আশা করছি নতুন বছরে নতুন সূচনা হবে।’

‘উই ক্যান বি হিরোস’ নব্বই দশকের সাড়া জাগানো ছবি শার্কবয় এবং লাভা গার্লের সিক্যুয়াল। এর চিত্রনাট্য লিখেছেন পরিচালক রবার্ট রজার্স নিজেই। এদিকে প্রিয়াঙ্কা বর্তমানে হলিউডে কিয়ানু রিভসের ‘ম্যাট্রিক্স-৪’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া তার অভিনীত বলিউডের রামিন বাহরানি পরিচালিত ‘হোয়াইট টাইগার’ ছবিটিও মুক্তির প্রহর গুনছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নতুন বছরের প্রথম দিনে প্রিয়াঙ্কার নতুন হলিউড ছবি

আপডেট টাইম : ১০:৩৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০