ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

যে কারণে অভিনয় থেকে দূরে সরছেন শামীম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ অভিনয় থেকে বিরতিতে যাচ্ছেন অভিনেতা শামীম হাসান সরকার। পরিবার ও নিজেকে সময় দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টিভি নাটকে তাঁর চাহিদা থাকলেও নানা হিসাব কষে কিছুদিনের জন্য অভিনয়কে বিদায় জানালেন তিনি। তবে বিরতি শেষে নতুন বছরে নতুন চমক নিয়ে ফিরবেন তিনি।

অভিনয় থেকে সরে যাওয়ার কারণ জানতে চাইলে শামীম বলেন, ‘আমি তো আর হুট করে এ সিদ্ধান্ত নিইনি। বিরতি নেওয়ার পেছনে আমার কয়েকটি উদ্দেশ্য আছে।’ তিনি মনে করেন, সবার আগে নিজেকে সময় দেওয়া উচিত।

শামীম হাসান সরকার। ছবি : সংগৃহীত
শামীম হাসান সরকার।

অভিনয়ের ব্যস্ততায় দীর্ঘ সময় পরিবার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব কাউকেই সময় দিতে পারছিলেন না তিনি। শরীরের যত্ন নেওয়া ও নিজের মতো করে বাঁচতে এক মাস বিরতি নিচ্ছেন তিনি। শামীম বলেন, ‘নিজের জীবনের জন্য সময় দরকার। পরিবার আছে, দায়িত্ব আছে, ব্যক্তিগত কাজ আছে।

শামীম হাসান সরকার
শামীম হাসান সরকার

এসব কারণেই দূরে যাওয়া। আমি যে ডিসেম্বর মাসে কাজ করব না, এটা দর্শকেরা বুঝতে পারবেন না। কারণ, আমার বেশ কিছু কাজ প্রচারের অপেক্ষায় আছে। ডিসেম্বরজুড়ে সেগুলো প্রচারিত হবে। আমার মনে হয়েছে, এক মাস শুটিং থেকে দূরে থাকলে ক্যারিয়ারের কোনো সমস্যা হবে না। কাজ জিরো থাকলে টেনশনে থাকতাম।’

শামীম হাসান সরকার। ছবি : সংগৃহীত
শামীম হাসান সরকার। 

অভিনয় থেকে বিরতি নেওয়া প্রসঙ্গে ফেসবুকে শামীম লিখেছেন, ‘জীবনের এই পর্যায়ে যেখানে সবার সাহায্য-সহযোগিতা দরকার ছিল, সেখানে আমি সবচেয়ে কম সহযোগিতা পেয়েছি। সবাই কারণ ছাড়াই আমার পেছনে লেগে আছে। আমি এসব কারণেই বিরতি নিতে বাধ্য হলাম।’ কী হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো কারও ক্ষতি করিনি। সবার সঙ্গেই ভালো সম্পর্ক আমার। এখন সমস্যা হয়ে গেছে, নাটকে আমার চাহিদা বেশি। এ জন্য অনেকেই মনে করছে, আমি অহংকারী হয়ে গেছি, যে কারণে ডেট দিচ্ছি না। কিন্তু সবাইকে বুঝতে হবে, আমি এক মাসে ৫০ জন নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠানকে ডেট দিতে পারব না। মাঝে আমি খুব অসুস্থ শরীর নিয়েও শুটিং করেছি। এসব নিয়ে ভুল–বোঝাবুঝি হয়েছে। কেউ ভুল বুঝবেন না, আমি বদলে যাইনি। আশা করি, সবাই আমাকে সহযোগিতা করবেন।’

অভিনয়ে পাঁচ বছরের ক্যারিয়ার শামীম হাসান সরকারের। ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। চলমান জনপ্রিয় দুই ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’ ও ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করেছেন তিনি। এ ছাড়া বহু একক নাটকে দেখা গেছে তাঁকে।

চলমান জনপ্রিয় ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’ এ অভিনয় করেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

যে কারণে অভিনয় থেকে দূরে সরছেন শামীম

আপডেট টাইম : ০২:০০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০