ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অবশেষে দুই বছর পর শুটিং শুরু করলেন শাহরুখ খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ দুই বছর সিনেমার শুটিং করেননি শাহরুখ খান। ব্যস্ত ছিলেন নিজের প্রোডাকশন হাউজের কাজ নিয়ে। সিনেমার স্ক্রিপ্ট পড়ে সময় কাটিয়েছেন তিনি। জানা গেছে প্রায় ২০টির মতো সিনেমার চিত্রনাট্য পড়েছেন। সেখান থেকে ৬টি ছবি পছন্দ করেছেন।

তার একটি ‘পাঠান’। সেই ছবি দিয়েই অবশেষে শুটিং সেটে ফিরলেন বলিউড বাদশা শাহরুখ খান। তার সর্বশেষ সিনেমা জিরো মুক্তির প্রায় বছর দুয়েক পর আজ ১৮ নভেম্বর শুটিং শুরু করলেন তিনি।

সম্প্রতি বলিউড হাঙ্গামা তাদের এক খবর প্রকাশ করে, সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’ সিনেমার শুটিং সেটে ফিরেছেন শাহরুখ খান।

এ ছবির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, যশরাজ ফিল্মসের মুম্বাই স্টুডিওতে আজ থেকে শুরু হয়েছে ‘পাঠান’ সিনেমার শুটিং। শাহরুখ আজ যোগ দিয়েছেন।

তবে প্রথম দিনে দেখা মেলেনি দীপিকা এবং জন আব্রাহামের। কথা রয়েছে ডিসেম্বর অথবা সামনের বছরের শুরু থেকে এ সিনেমার কাজে নামবেন তারা।

এ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করার কথা রয়েছে সালমান খানের। কবে নাগাদ তিনি শুটিংয়ে যোগ দিবেন সে বিষয়ে কোনো কিছু জানা যায়নি। সিনেমাটি সম্পর্কে অফিশিয়ালি এখনো কোনো কিছু বলতে রাজি হয়নি যশরাজ ফিল্মস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

অবশেষে দুই বছর পর শুটিং শুরু করলেন শাহরুখ খান

আপডেট টাইম : ০৪:০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০