ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অসংখ্য মানুষ আমার প্রেমে পড়েছে -কেয়া পায়েল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিজ্ঞাপন দিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন কেয়া পায়েল। পরবর্তীতে তাহসান, হাবিব ওয়াহিদ, মিনারের মতো তারকাদের গানের মিউজিক ভিডিওর মাধ্যমে নির্মাতাদের নজরে আসেন। এদিকে গেলো  দুই বছর ধরে নাটকে বেশ ব্যস্ত সময় পার করছেন। মানবজমিনের সঙ্গে আলাপে পায়েল বলেন, ইদানিং কাজের চাপ অনেক বেড়েছে। শিডিউল  দিয়ে কুলাতে পারছি না, এমন একটা অবস্থা। ঈদের পর বেশ কিছু খণ্ড নাটকে কাজ করেছি। সর্বশেষ মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ও সাহেদ উন নবীর পরিচালনায় দুটি নাটকের শুটিং শেষ করেছি। একটির শিরোনাম ‘ট্রু স্টোরি’ আর অন্যটি ‘মুড সুয়িং’।

এই অভিনত্রীর সামনের লক্ষ্য কী? উত্তরে পায়েল বলেন, আমি অভিনয় শিখে আসিনি। নির্মাতা, সহশিল্পীদের থেকে শেখার চেষ্টা করছি। এখন একটাই লক্ষ্য, অভিনয়ের জায়গাটা শক্ত করা। ভালো নির্মাতার সঙ্গে কাজ করতে চাই। কোন ধরনের গল্পে কাজ করতে আগ্রহী আপনি? পায়েল বলেন, বাস্তবধর্মী গল্প। যেগুলো আমাদের জীবনের সাথে সম্পর্কিত সেই ধরনের গল্পে কাজ করতে ভালো লাগে। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। শোবিজে আসার পর প্রেমের প্রস্তাব কেমন পেয়েছেন? পায়েল হেসে বলেন, শোবিজে আসার পর নয়, আগে থেকেই প্রেমের প্রস্তাব পেয়ে আসছি। এখন হরহামেশাই প্রেমের প্রস্তাব পাই। জীবনে অসংখ্য মানুষ আমার প্রেমে পড়েছে। গুনে শেষ করা যাবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

অসংখ্য মানুষ আমার প্রেমে পড়েছে -কেয়া পায়েল

আপডেট টাইম : ১১:২০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০