ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

করোনা আক্রান্ত জুয়েল আইচ আইসিইউতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়েছেন দেশের বিশিষ্ট জাদুশিল্পী জুয়েল আইচ। বর্তমানে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার জুয়েল আইচের স্ত্রী বিপাশা আইচ গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, গত ৪ নভেম্বর শরীরের জ্বর অনুভব করেন জুয়েল আইচ। জ্বরের মাত্রা বাড়তে থাকায় কোভিড-১৯ পরীক্ষা করান। ফলাফল পজিটিভ পান।

সোমবার (৯ নভেম্বর) শরীরের অবস্থার অবনতি হলে দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মঙ্গলবার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রেখেছেন। জানা গেছে, জুয়েল আইচের জ্বর ও কাশি রয়েছে।

দীর্ঘদিন ধরেই জুয়েল আইচ ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন।

এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন জুয়েল আইচের স্ত্রী ও মেয়ে। বর্তমানে তারা সুস্থ আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

করোনা আক্রান্ত জুয়েল আইচ আইসিইউতে

আপডেট টাইম : ০৯:৫৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০