ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রভাস ভক্তের তৈরি পোস্টার ভাইরাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতীয় সিনেমার অভিনেতা প্রভাস। এ অভিনেতা গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে তার নতুন সিনেমা ‘আদিপুরুষ’-এর ঘোষণা দেন। বিগ বাজেটের এ সিনেমা পরিচালনা করবেন ওম রাউত।

সিনেমাটির ঘোষণা আসার পর থেকে অপেক্ষায় দিন গুনছেন প্রভাস ভক্তরা। কিন্তু এক ভক্তের কাণ্ডে বিস্মিত হয়েছেন এর পরিচালক। মূল ঘটনা হলো—সিনেমাটির একটি পোস্টার তৈরি করেছেন প্রভাসের এক ভক্ত। যা প্রভাস সেন্ট্রাল নামে একটি ফ্যানে পেজে শেয়ার করা হয়েছে। শেয়ার করার খুব অল্প সময়ের মধ্যে পোস্টারটি অন্তর্জালে রীতিমতো ভাইরাল।

পোস্টারটি পোস্ট করে ওই ভক্ত লিখেছেন, ‘আমার প্রথম সম্পাদনা, প্রভাস, আদিপুরুষ। কেমন হয়েছে ডার্লিং?’ পোস্টারে দেখা যায়, সৈকতে দাঁড়িয়ে আছেন সুঠাম দেহের প্রভাস। তার চোখ-মুখে খেলা করছে প্রতিশোধের আগুন!

পোস্টারটি প্রকাশের পর দৃষ্টি এড়ায়নি ‘আদিপুরুষ’ সিনেমার পরিচালক ওম রাউতের। পোস্টারটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করে ওম রাউত লিখেছেন—‘‘এটি আশ্চর্যজনক! ‘প্রভাস সেন্ট্রাল’-এর জন্য এটি আরো শক্তিশালী।’’

প্রভাস তার পরবর্তী সিনেমা ‘রাধে শ্যাম’-এর শুটিং নিয়ে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন। পোস্টারটি তিনি দেখেছেন কিনা তা জানা যায়নি।

জানা যায়, ভারতীয় সংস্কৃতির জনপ্রিয় একটি অধ্যায় নিয়ে গড়ে উঠেছে এ সিনেমার গল্প। কেউ কেউ বলছেন, রামায়ণ থেকে নেওয়া হয়েছে সিনেমাটির গল্প। যদিও প্রভাস ও নির্মাতা এ বিষয়ে এখনো কিছু মুখ খুলেননি। হিন্দি ও তেলেগু ভাষায় নির্মিত হবে ‘আদিপুরুষ’। পরে তামিল, মালায়ালাম, কন্নড়সহ একাধিক বিদেশি ভাষায় এটি ডাবিং করে মুক্তি দেওয়া হবে।

এটি যৌথভাবে প্রযোজনা করছেন—ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার ও রাজেশ নাইর। এখন প্রি-প্রোডাকশনের কাজ চলছে। ২০২১ সালের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। ২০২২ সালে এটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

প্রভাস ভক্তের তৈরি পোস্টার ভাইরাল

আপডেট টাইম : ১১:০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০