ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অপূর্বর শারীরিক অবস্থার অবনতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনায় আক্রান্ত হওয়ার পর অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থা গুরুতর হলে তাকে মেডিসিন ও আইসিইউ বিশেষজ্ঞ ডাঃ মহিউদ্দিন আহমেদের তত্বাবধানে আইসিইউতে রাখা হয়।

বুধবার দুপুরের পর শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে বিকালে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। গতকাল পর্যন্ত শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে এগুলেও আজ বৃহস্পতিবার সকাল থেকে অপূর্বর অবস্থার কিছুটা অবনতি ঘটে। তার সার্বিক অবস্থায় এ পজেটিভ প্লাজমা জরুরি হয়ে পড়েছে।

করোনাভাইরাসের আঘাতে এই অভিনেতার ফুসফুসে ক্ষত হয়েছে। রক্ত পরীক্ষার ফল এসেছে খানিক খারাপ। সব মিলিয়ে প্লাজমা দেওয়ার পরেও ব্লাড রিপোর্টের ওপর নির্ভর করছে সবকিছু।

নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘ভাইয়ের শারীরিক অবস্থা আবার একটু খারাপ হয়েছে। চিকিৎসকেরা সকালে জানিয়েছেন, প্লাজমা লাগবে। সেটা সংগ্রহ করাটাও সহজ বিষয় নয়। তবে আশার কথা, একটু আগে প্লাজমা পেয়েছি। এটাই এখন বড় স্বস্তির খবর।’

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে অপূর্বর শরীরের প্লাজমা দেওয়া হবে। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে ভালো ফল মিলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

অপূর্বর শারীরিক অবস্থার অবনতি

আপডেট টাইম : ০৬:০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০