ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

পরপর ছবির কাজ জোরকদমে শুরু করলেন সালমান খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ লকডাউনে নিজের পানভেলের ফার্মহাউসে অনেকটা সময় কাটানোর পরে মুম্বই ফিরেই ‘বিগ বস’-এর চলতি সিজন হোস্ট করতে শুরু করেছিলেন সালমান খান। এ বার পরপর ছবির কাজ জোরকদমে শুরু করেছেন তিনি। ‘অন্তিম’ ছবিতে এক পঞ্জাবি পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে সালমান খানকে।

‘রাধে: ইয়োর মোস্ট ওয়ন্টেড ভাই’-এর কাজ শেষ করে চলতি মাসেই সালমান শুটিং শুরু করতে চলেছেন এই নতুন ছবির, যা পরিচালনার দায়িত্বে রয়েছেন মহেশ মঞ্জরেকর।

ছবিতে পুলিশ অফিসার সালমানের প্রতিপক্ষ গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে তাঁরই ভগিনীপতি আয়ুষ শর্মাকে। তাঁকে সালমান ইন্ডাস্ট্রিতে লঞ্চ করেছিলেন।

এ বার মেন্টরের সঙ্গেই পর্দায় টক্কর দেবেন আয়ুষ। মুম্বইয়ের এক স্টুডিয়োয় গ্রামের সেট তৈরি হয়েছে, যেখানে ১৫ নভেম্বর থেকে শুটিং হবে কিছু অ্যাকশন দৃশ্যের।

মরাঠি ছবি ‘মুলশী প্যাটার্ন’-এর হিন্দি রিমেক এই গ্যাংস্টার-ড্রামা, যার কাজ চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। তার পরে টাইগার ফ্র্যাঞ্চাইজ়ির আগামী ছবিতে হাত দেবেন সালমান। ‘কিক টু’ও রয়েছে তাঁর হাতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

পরপর ছবির কাজ জোরকদমে শুরু করলেন সালমান খান

আপডেট টাইম : ০৯:৩৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০