ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হিরো আলমের সিনেমা দিয়ে কাল খুলছে হল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
  • ৩১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রায় সাত মাস পর খুলতে যাচ্ছে বন্ধ থাকা দেশের সিনেমা হল। তবে বেশকিছু সিনেমা হল খুললেও রাজধানীসহ দেশের অনেক সিনেমা হলই খুলছে না বলে জানা যায়।

অর্ধেক আসনে বসার শর্তে আগামী শুক্রবার থেকেই খুলে যাচ্ছে সিনেমা হল। হল খোলার দিনেই মুক্তি পাচ্ছে আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রযোজিত ও অভিনীত সিনেমা ‘সাহসী হিরো আলম’।

সিনেমা মুক্তির বিষয়ে হিরো আলম বলেন, আনন্দ, চিত্রা মহল, জিঞ্জিরাসহ দেশের অর্ধশতাধিক সিনেমা হলে ‘সাহসী হিরো আলম’ মুক্তি পাবে। এই পর্যন্ত ৪০টি হল চূড়ান্ত হয়েছে, আগামীকালের মধ্যে অর্ধশতাধিক পেরিয়ে যাবে।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলে ১৮ মার্চ থেকে দেশের সব সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়। শুরুতে ২ এপ্রিল পর্যন্ত রাখার ঘোষণা দেওয়া হয়। এরপর দেশে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি ঘটতে থাকলে গত সাত মাসে আর কোনো সিনেমা প্রদর্শন করা যায়নি সিনেমা হলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হিরো আলমের সিনেমা দিয়ে কাল খুলছে হল

আপডেট টাইম : ০৮:২১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০