ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী স্পর্শিয়া করোনায় আক্রান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ অভিনয় জগতে আবারও করোনার হানা। এবার এই মহামারি ভাইরাসে আক্রান্ত হয়েছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বৃহস্পতিবার তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। বর্তমানে তিনি নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন।

স্পর্শিয়ার করোনোয় আক্রান্ত হওয়ার খবরটি ফেসবুকে প্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। এই পরিচালকের পরবর্তী ছবি শাকিব খান অভিনীত ‘নবাব এলএলবি’র একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন স্পর্শিয়া।
নির্মাতা অনন্য মামুন তার ফেসবুকে লিখেছেন, ‘আমাদের স্পর্শিয়া করোনায় আক্রান্ত। সবাই ওর জন্য দোয়া করবেন। ও ফোনে কথা বলতে পারছে না। তাই ফোন না করার জন্য অনুরোধ করছি।’

কিন্তু গণমাধ্যমের সঙ্গে ঠিকই কথা বলেছেন স্পর্শিয়া। নায়িকা জানান, ‘সপ্তাহ খানেক ধরে জ্বর ছিল। দুর্বল লাগছিল। করোনা টেস্ট করালে রিপোর্ট পজিটিভ এসেছে। বাসায় চিকিৎসা নিচ্ছি। ভয়ের কিছু নেই। আমি পুরোপুরি সুস্থ আছি।’

স্পর্শিয়া আরও বলেন, যাবতীয় কাজকর্ম বাসা থেকেই করছি। লাইভ ইন্টার্ভিউতেও অংশ নিয়েছি। আগামি মাসে আমার নতুন ছবির শুটিং। তার জন্য প্রস্তুতি নিচ্ছি। যেহেতু সুস্থ আছি, তাই খুব শিগগির আবারও করোনা টেস্ট করাবো। সবার দোয়া চাই।

মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করা স্পর্শিয়া বর্তমানে সমানে কাজ করছেন নাটক ও সিনেমায়। বর্তমানে তিনি শাকিব খান অভিনীত ও অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’র শুটিং করছিলেন। গত বছর তাকে দেখা গেছে ‘আবার বসন্ত’, ‘ইতি তোমারই ঢাকা’, ‘বন্ধন’ ও কাঠবিড়ালী’ ছবিগুলোতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী স্পর্শিয়া করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০৮:১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০