ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সিনেমা হল খুলছে শুক্রবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ বিনোদন প্রেমীদের জন্য সুখবর। করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকির কারণে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর ফের খুলতে যাচ্ছে সিনেমা হল। কাঙ্ক্ষিত সেই দিনটি আগামী শুক্রবার। সেদিন থেকেই স্বাস্থ্যবিধি মেনে ফের সিনেমা হলের রঙিন পর্দায় সিনেমা প্রদর্শন শুরু হবে।

বুধবার বিকেলে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি হল মালিক ও জেলা  প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং সিনেমা হলের আসন সংখ্যা কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে আগামী ১৬ অক্টোবর থেকে সারাদেশের সিনেমা হল চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো।’

সিনেমা হল খোলার অনুমতি মিললেও দর্শক খরার শঙ্কায় মুক্তির অপেক্ষায় থাকা বিগ বাজেটের চলচ্চিত্রগুলো মুক্তিতে আরও সময় চাইছেন প্রযোজকরা।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি জানিয়েছে, আগামী শুক্রবার ‘সাহসী হিরো আলম’ নামে একটি ছবি মুক্তির তালিকায় রয়েছে। এর বাইরে আপাতত কোনও ছবি মুক্তির ব্যাপারে প্রযোজকরা যোগাযোগ করেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

সিনেমা হল খুলছে শুক্রবার

আপডেট টাইম : ১২:১৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০