ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শুক্রবার খুলছে সিনেমা হল, মুক্তি পাচ্ছে সাহসী হিরো আলম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী শুক্রবার অর্ধেক আসনে বসার শর্তে খুলে যাচ্ছে সিনেমা হল। এছাড়াও সিনেমা হল কর্তৃপক্ষকে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এদিকে সিনেমা হল খোলার দিনেই মুক্তি পাচ্ছে আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রযোজিত ও অভিনীত সিনেমা সাহসী হিরো আলম।

বুধবার (১৪ অক্টোবর) তথ্য মন্ত্রণালয়ের জারি করা এক অফিস স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কভিড-১৯-এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সিনেমা হলের আসন সংখ্যার কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হয়েছে।

সিনেমা মুক্তির বিষয়ে হিরো আলম বলেন, আনন্দ, চিত্রা মহল, জিঞ্জিরাসহ দেশের প্রায় অর্ধশতাধিক সিনেমা হলে সাহসী হিরো আলম মুক্তি পাবে। এই পর্যন্ত ৪০ টি হল চূড়ান্ত হয়েছে, আগামীকালের মধ্যে অর্ধশতাধিক পেরিয়ে যাবে।=

এর আগে, গত ২১ সেপ্টেম্বর সচিবালয়ে হল মালিক ও পরিবেশক সমিতির সঙ্গে এক বৈঠকের পর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছিলেন, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক দর্শক নিয়ে ১৬ অক্টোবর থেকে সিনেমা খুলে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে করোনা পরিস্থিতির অবনতি ঘটলে সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কথাও জানান তিনি। শেষ পর্যন্ত সরকারের ওই সিদ্ধান্তই চূড়ান্ত আকারে ঘোষণা হলো আজ।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলে ১৮ মার্চ থেকে দেশের সব সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়। শুরুতে ২ এপ্রিল পর্যন্ত রাখার ঘোষণা দেওয়া হয়। এরপর দেশে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি ঘটতে থাকলে গত সাত মাসে আর কোনো সিনেমা প্রদর্শন করা যায়নি সিনেমা হলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

শুক্রবার খুলছে সিনেমা হল, মুক্তি পাচ্ছে সাহসী হিরো আলম

আপডেট টাইম : ০৭:২৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০