ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কারাগারে আহত চিত্রনায়িকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের কর্নাটকের চাঞ্চল্যকর মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন দক্ষিণী সিনেমার চিত্রনায়িকা রাগিনি দ্বিবেদি। তার জামিন আবেদন বাতিল হওয়ায় এখনো কারাগারে রয়েছেন। কিন্তু কারাগারে পড়ে গিয়ে আহত হয়েছেন এই অভিনেত্রী।

বেঙ্গালুরু কেন্দ্রীয় কারাগার হাসপাতালে রাগিনি চিকিৎসা নিয়েছেন। কিন্তু এখনো সুস্থ হননি। এজন্য বেসরকারি কোনো হাসপাতালে চিকিৎসা করানোর অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছেন তার আইনজীবী। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
রাগিনির আইনজীবী সংবাদমাধ্যমটিকে বলেন—‘‘রাগিনি বিশেষ আদালতকে বলেছেন, ‘তার পিঠে তীব্র ব্যথা হচ্ছে। জেল হাসপাতালে যে চিকিৎসা দেওয়া হয়েছে তাতে কোনো কাজ হয়নি।’ আমি আদালতের কাছে আবেদন করেছি, রাগিনি যাতে বেসরকারি কোনো হাসপাতালে চিকিৎসার অনুমতি পান। এছাড়া তার পরিবার যাতে রাগিনির সঙ্গে সাক্ষাতের অনুমতি পান।’’

গত ৪ অক্টোবর রাগিনির বাড়ি তল্লাশির সময়ে একটি ট্যাবলেট কম্পিউটার ও পেনড্রাইভ জব্দ করে পুলিশ। রাগিনি আরেকটি পিটিশনে এসব জিনিস তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আদালতের নির্দেশনা চেয়েছেন। যদিও এই পিটিশনের শুনানি এখনো হয়নি।

একই মামলায় গ্রেপ্তার হয়েছেন দক্ষিণী সিনেমার আরেক চিত্রনায়িকা সঞ্জনা। কিছুদিন আগে এ দুই নায়িকার মুঠোফোনের ডিলিট করা ডাটা পুনরুদ্ধার করে পুলিশ পর্নো ভিডিও পেয়েছে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এই দুই অভিনেত্রী হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে যেসব ডাটা ডিলিট করেছিলেন, তা পুনরুদ্ধার করেছে পুলিশ। সেখানে অনেক অভিনেত্রী ও অন্য নারীদের নগ্ন ছবি ও পর্নো ভিডিও পাওয়া গিয়েছে। পতিতাবৃত্তির সঙ্গে এই দুই নায়িকার কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই দুই নায়িকার মুঠোফানে যাদের নগ্ন ছবি ও ভিডিও পাওয়া গিয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য খুব শিগগির ডাকবে পুলিশ।

পুলিশ বিশদভাবে তদন্ত শুরু করেছে, এতে করে অনেক নামী নায়িকার নাম উঠে আসার সম্ভাবনা রয়েছে। চিত্রনায়িকা সঞ্জনার সম্পত্তির পরিমান জানতে পেরে হতবাক হয়েছেন তারা। পুলিশ ধারণা করছে, পতিতাবৃত্তির এই র‌্যাকেট তাদের মোটা অঙ্কের আয়ের উৎস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

কারাগারে আহত চিত্রনায়িকা

আপডেট টাইম : ১০:০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০