ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

তাহসানের করোনা আক্রান্তের খবর নিয়ে ধোঁয়াশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় গায়ক, মডেল ও অভিনেতা তাহসান খান করোনায় আক্রান্ত হয়েছেন বলে যে খবর বেরিয়েছে তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল থেকে শোনা যায় গায়ক-অভিনেতা তাহসান খানের করোনায় আক্রান্ত হওয়ার খবর। এমনকি এ বিষয়ে দেশের শীর্ষ অনলাইন পোর্টাল থেকে শুরু করে অনেকগুলো সংবাদ মাধ্যমেই প্রচারিত হয় এ সংবাদ। যেখানে বলা হয়, কয়েকদিন ধরে জ্বর ঠাণ্ডায় ভুগছিলেন তিনি। নির্মাতা ইমরুল রাফাতের শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন তাহসান। তিনদিন আগে করোনা টেস্ট করান। পরে সেখানে রিপোর্ট পজিটিভ আসে। টেস্টের রেজাল্ট পাওয়ার পর থেকেই আইসোলেশনে আছেন তাহসান।

 তবে, এ ব্যাপারে তাহসানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে নির্মাতা ইমরাউল রাফাত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেছেন এই খবর ভুয়া ও মিথ্যা। তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

‘অদ্ভুত মনগড়া সংবাদ প্রচার করে কি লাভ আমি বুঝিনা। Tahsan Khan ভাইয়ার সাথে গত ৩ মাসের মধ্যে আমার সাক্ষাৎ হয়নি শ্যুটিং এর তো প্রশ্নই আসেনা। কারো সাথে খবরের সত্যতা যাচাই না করে এ ধরনের বানানো নিউজ আমার বা তাহসান ভাইয়ার জন্য খুবই বিব্রতকর। অসংখ্য ফোন কল আসছে বিশেষ করে সাংবাদিক ভাইদের। এই খবর ভূয়া এবং মিথ্যা। আমি খুব দ্রুত এই লিংক এবং অন্যান্য লিংক রিমুভ করার আহবান জানাচ্ছি।’

এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে নিশ্চিত না হওয়ায় এবং ইমরাউল রাফাতের এই স্ট্যাটাসে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে তাহসানের করোনা আক্রান্ত হওয়া নিয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

তাহসানের করোনা আক্রান্তের খবর নিয়ে ধোঁয়াশা

আপডেট টাইম : ১১:০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০