ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ভালোবাসা দিবসে মারিয়ার চমক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
  • ৪০০ বার

হাওর বার্তা ডেস্কঃ সুমধুর বাচনভঙ্গিতে মানুষের আকর্ষণ করা পৃথিবীর কঠিন কাজগুলোর একটি। কিন্তু কথার জাদুতে এই কঠিন কাজটি অনায়াসে করে থাকেন তিনি। তার কথার ফুল ঝুঁড়ির সঙ্গে ভুবন ভোলানো হাসি যে কাউকে মুগ্ধ করে। বলছি মারিয়া নূরের কথা। রূপে লাবণ্যময়ী এ তরুণীকে আসছে ভালোবাসা দিবসের বিশেষ নাটকে দেখা যাবে।
মারিয়া নূর অভিনীত নাটকগুলো যারা দেখেছেন তারা জানেন তিনি গল্প, চরিত্র, পরিচালক ও সহশিল্পী সব ক্ষেত্রেই বিশেষ চমক না হলে কাজ করেন না। এ কাজটিও তেমনই। নাটকের নাম ‘ভ্যালেন্টাইন ডে ২০২০’। এতে তার বিপরীতে আছেন তাহসান খান। নাটকটি নির্মাণ করছেন মাবরুর রশীদ বান্নাহ।

নাটকটির প্রসঙ্গে মারিয়া বলেন, গত ২৮ জানুয়ারি পূর্বাচল এলাকায় নাটকটির দৃশ্যধারণ করা হয়। আরো কিছু অংশ বাকি রয়েছে। মঙ্গলবার সেই অংশের শুটিংয়ের মাধ্যমে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হবে।

এ নাটকের গল্প প্রসঙ্গে মারিয়া বলেন, ভালোবাসা দিবসের নাটক, তাই গল্পে প্রেম রয়েছে। তবে এই প্রেমটা একটু ভিন্নরকম। সঙ্গে যুক্ত হয়েছে সিচুয়েশনাল কমেডি। দর্শক তো প্রেমের নাটক আর কমেডি নাটক দেখতে খুব পছন্দ করেন। এতে দুটি উপাদানই পাবে।

নাটকটিতে বেশ চঞ্চল, দুষ্টু, কথা বেশি বলা আহ্লাদী স্বভাবের একটি মেয়ের চরিত্রে রূপদান করেছেন মারিয়া। আর তাহসানের সঙ্গে তার প্রথম অভিনয় এটা। নাটকটি ভালোবাসা দিবসে ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ হবে বলে জানান মারিয়া।

এদিকে, মারিয়া নিজের ইউটিউব চ্যানেরে সক্রিয় হচ্ছেন। নতুন কিছু কন্টেন্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন তিনি। সে সম্পর্কে এখন বিস্তারিত জানাতে নারাজ তিনি। শিগগিরই কন্টেন্টগুলো প্রকাশ হবে, তার আগে বিস্তারিত জানাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ভালোবাসা দিবসে মারিয়ার চমক

আপডেট টাইম : ০৮:৫৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০