ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

চরফ্যাশনবাসী দেখলেন ঝলক শাকিব মৌসুমী ও পপির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় সব অভিনেতা-অভিনেত্রীদের চোখ ধাঁধানো পারফরম্যান্সে মুগ্ধ চরফ্যাশনবাসী। একমঞ্চে মৌসুমী, পপি, শাকিব খান ও রিয়াজের মতো তারকা পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন দর্শকরা। শনিবার বিকালে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চরফ্যাশন সরকারি কলেজের ৫০ বছরপূর্তিতে এ আয়োজন করা হয়।

তারকারা এদিন হেলিকপ্টারে চরফ্যাশন যান। তাদের আসা উপলক্ষে চরফ্যাশনবাসী ছিলেন দিনভর রোমাঞ্চিত। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু।

সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা করতে মঞ্চে আসেন নায়ক রিয়াজ। এর পর আসেন চিত্রনায়িকা মৌসুমী। তিনি মঞ্চে উঠেই ‘চারদিকে শুধু তুমি’ ও মৌসুমী শিরোনামের গানের সঙ্গে কোমর দোলান।

এর পর মঞ্চে আসেন চিত্রনায়িকা পপি। সহশিল্পীদের নিয়ে ‘আমার মন বলে তুমি আসবে’ শিরোনামের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন তিনি।

শাকিব খান, রিয়াজ, মৌসুমী ও পপির পরিবেশনায় মেতে ওঠেন দর্শক, কলেজের সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীরা। এ ছাড়া তারকাদের দেখতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা উৎসুক জনতাও তৃপ্ত হন নজরকাড়া এই পারফরম্যান্সে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে সংসদের চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী ও সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কয়ছার আহম্মেদ দুলাল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

চরফ্যাশনবাসী দেখলেন ঝলক শাকিব মৌসুমী ও পপির

আপডেট টাইম : ০২:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০