ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

নতুন চমক নিয়ে হাবিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
  • ৩০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ গত বছরজুড়েই সরব ছিলেন গান নিয়ে। নিজের বেশ কিছু ভিন্নধর্মী গান তিনি ভিডিওসহ প্রকাশ করেছেন। এসব গানে নিজেই পারফর্ম করেছেন তিনি। অন্যদিকে নিজের গানের বাইরেও হাবিব তার সুর ও সংগীতে কয়েকজন শিল্পীর গান প্রকাশ করেন। সব মিলিয়ে গত বছরটি বেশ ভালোই কাটিয়েছেন তিনি। নতুন গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত ছিলেন ভীষণ। এ ব্যস্ততা অব্যাহত রয়েছে নতুন বছরেও। বছরের প্রথম গান হিসেবে ক’দিন আগেই তিনি নিজের সুর ও সংগীতে প্রকাশ করেছেন সালমার গান ‘তোমার অপেক্ষায়’।
গানটি এরইমধ্যে শ্রোতামহলে বেশ প্রশংসিত হচ্ছে। এদিকে ভালোবাসা দিবসে নতুন চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন এ তারকা। নতুন একটি গান তিনি প্রকাশ করছেন এ দিবসটিকে ঘিরে। এরইমধ্যে এ গানটির অডিও-ভিডিও নির্মাণ শেষ হয়েছে। গানটির শিরোনাম ‘হারালে কোথায়’। গুঞ্জন রহমানের কথায় এ গানের সুর ও সংগীত করেছেন হাবিব নিজে। গানের ভিডিওতে তার সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন মাসিয়াত ম্যাশ। এরইমধ্যে গানটির একটি ফার্স্টলুক প্রকাশ করেছেন হাবিব নিজের ফেসবুক পেইজে। ১৩ই ফেব্রুয়ারি এ গানটি প্রকাশ হবে বলে জানিয়েছেন এ শিল্পী। হাবিব বলেন, বেশ অন্যরকম কথা-সুরের একটি গান এটি। শ্রোতারা শুনলেই তা বুঝতে পারবেন। গানের অডিওর সঙ্গে মিলিয়ে এর ভিডিও করা হয়েছে। সব মিলিয়ে কাজটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। এদিকে হাবিব বর্তমানে নতুন গানের বাইরেও জিঙ্গেলের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর বাইরে বড় মাপের শোগুলোতেও অংশ নিচ্ছেন এ তারকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন

নতুন চমক নিয়ে হাবিব

আপডেট টাইম : ০৯:২৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০