ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

নতুন বছরে প্রথম একসঙ্গে চঞ্চল ও মম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ ইংরেজি নতুন বছরে প্রথমবারের মতো একসঙ্গে একই নাটকে অভিনয় করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই অভিনয়শিল্পী  চঞ্চল চৌধুরী ও জাকিয়া বারী মম। নাটকটির নাম ‘বক্কর এখন ব্যাংকার’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আর একজন পুলিশ অফিসারের ভূমিকায় জাকিয়া বারী মম।
গেল ৩১শে জানুয়ারি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নাটকটি প্রসঙ্গে পরিচালক সকাল আহমেদ বলেন, চঞ্চল চৌধুরী এবং মম দুজনই অসাধারণ অভিনয়শিল্পী। দুজন যখন একসঙ্গে অভিনয় করেন তখন দৃশ্যটি প্রাণবন্ত হয়ে ওঠে। গেল ঈদে তারা দুজন আমার নির্দেশনায় অভিনয় করেছিলেন। আবারো তারা একসঙ্গে অভিনয় করলেন।

বক্কর চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। একজন সহজ সরল মানুষ। যিনি সবসময়ই সততার কাছে ঠিক থাকেন। তাকে ঘিরেই মূলত নাটকের গল্প আবর্তিত হয়। আমি খুব
আশাবাদী নাটকটি নিয়ে। জাকিয়া বারী মম বলেন, ‘বক্কর এখন ব্যাংকার’ নাটকের গল্পটি বেশ। আমি যথারীতি আমার চরিত্রটি ভালোভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি দর্শকের ভালো লাগবে। নাটকটি রচনা করেছেন মিজানুর রহমান বেলাল। এটি রোজার ঈদে আরটিভিতে প্রচার হবে। চঞ্চল ও মম এর আগে সর্বশেষ গেল ঈদে এস এ হক অলিকের ‘স্যরি বলো’, সকাল আহমেদের ‘ব্যক্তিত্ব বাবুল’ এবং রতন হাসানের ‘নব্বই দিন’ নাটকে অভিনয় করে বেশ সাড়া পেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন

নতুন বছরে প্রথম একসঙ্গে চঞ্চল ও মম

আপডেট টাইম : ০৯:২২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০