ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

জমিয়ে পার্টি শাহরুখপুত্র আরিয়ানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৬:১১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আলোচনার বাইরে থাকতেই যেন পছন্দ করেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। বাবা শাহরুখকে নিয়ে যখন মেতে থাকে ভক্ত-অনুরাগীরা, তখন আরিয়ানকে দেখা যায় লাইমলাইট থেকে দূরে থাকতে। তবে তারকাসন্তান বলে কথা! তাই যতই নিভৃতে থাকার চেষ্টা করা হোক না কেন, তা সম্ভব হয়ে ওঠে না।

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের প্রতিবেদনে জানা যায়, অন্য অনেক তরুণের মতো প্রায়ই আনন্দ করতে ভালোবাসেন আরিয়ান। সম্প্রতি তাঁকে দেখা গেল একটি পার্টিতে অংশ নিতে। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই হয়ে গেল ভাইরাল।

ভিডিওটি ধারণ করেছেন আরিয়ানের এক বন্ধু। আর তিনি তা শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে। আরিয়ান এখন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে পড়াশোনা করছেন।

শোনা যাচ্ছে, শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু, পরিচালক করণ জোহরের সঙ্গে আগামীতে সহকারী পরিচালক হিসেবে দেখা যাবে আরিয়ানকে। অভিনয়ে এলে বাবার সঙ্গে প্রতিনিয়ত তুলনা করা হবে শাহরুখপুত্রকে, এমন আশঙ্কা থেকেই পরিচালনার দিকে ঝুঁকতে চাইছেন আরিয়ান। ক্যামেরার পেছনে আরিয়ানের কাজ করার প্রতি সায় আছে শাহরুখেরও।

শাহরুখকে সর্বশেষ আনন্দ এল রায় পরিচালিত ‘জিরো’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি। এর পর থেকে নতুন কোনো ছবির ঘোষণা দেননি তিনি।
সূত্রঃ বাংলাদেশ নিউজ24

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন

জমিয়ে পার্টি শাহরুখপুত্র আরিয়ানের

আপডেট টাইম : ০৬:৪৬:১১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০