ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ছবির শেষ লটের শুটিং শুরু গাঙচিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
  • ৪৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শুরু হয়েছে ‘গাঙচিল’ ছবির শেষ লটের শুটিংয়ের কাজ। শুটিং চলবে টানা সাত দিন। ছবিটি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গাঙচিল উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে। শনিবার থেকে শেষ লটের কাজ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিনেমা নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল।

নির্মাতা জানান, এই ছবিতে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস ও নায়িকা পূর্ণিমা। ছবিতে সাংবাদিকের চরিত্রে ফেরদৌস ও এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা। বিশেষ চরিত্রে রয়েছেন- কলকাতার অভিনেত্রী ঋতূপর্ণা সেনগুপ্তা। ছবিটি প্রযোজনা করছে ইচ্ছেমত ও নুজহাত ফিল্মস। সিনেমার চিত্রনাট্য লিখেছেন মারুফ রেহমান ও প্রিয় চট্টোপাধ্যায়।

সিনেমায় আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিনু প্রমুখ। এছাড়াও শেষ লটের শুটিংয়ে ছবিটির প্রায় সয অভিনেতা-অভিনেত্রী অংশ নেবেন।

তিনি আরো জানান, ‘গাঙচিল’ মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার একটি গ্রামের নাম। মূলত গাঙচিল গ্রামের মানুষের জীবনযাত্রার চিত্র নিয়ে উপন্যাসটি রচিত হয়েছে। আর এই গল্প অবলম্বনে তৈরি হচ্ছে গাঙচিল সিনেমা। কোম্পানীগঞ্জে টানা সাতদিন শুটিং শেষে ঢাকায় অল্প কিছু কাজের মাধ্যমে ছবির কাজ শেষ হয়ে যাবে বলে তিনি আশা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন

ছবির শেষ লটের শুটিং শুরু গাঙচিল

আপডেট টাইম : ০৬:০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০