ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

মধুচন্দ্রিমা কাশ্মীরে আলিয়া-রণবীরের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩২:৪১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডের জনপ্রিয় তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। রোমান্টিক এই জুটির বিয়ে ঘিরে প্রতনিয়ত নানা খবর আসে গণমাধ্যমে।

বিয়ের দিনক্ষণ ঠিক না হলেও এবার তাদের মধুচন্দ্রিমার খবর এল। বিয়ের পর তারা ভূস্বর্গ কাশ্মীরে মধুচন্দ্রিমা করতে চান বলে কানাকানি চলছে। আর এ সিদ্ধান্ত হয়েছে আলিয়ার ইচ্ছানুসারে।

‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ের আগেই রণবীর-আলিয়ার প্রেমের খবর চাউর হয়ে যায়। আর আয়ান মুখার্জি পরিচালিত এই ছবির সেটেই ঘনিষ্ঠতা বাড়ে তাদের।

জানা গেছে, এই দুই বলিউড তারকার ‘হাইপ্রোফাইল’ পরিবার তাদের সম্পর্ককে স্বীকার করে নিয়েছেন।

ঋষি কাপুর নিউইয়র্ক থেকে ক্যানসারের চিকিৎসা শেষে দেশে ফিরলে রণবীর-আলিয়ার চার হাত হবে বলে শোনা যাচ্ছিল। ঋষি কাপুর দেশে ফিরেছেন। তবে এখনো বাজেনি এই দুই পরিবারে বিয়ের সানাই।

দুই পরিবারের ঘনিষ্ঠ সূত্র বলছে, এ বছরই সাতপাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি। এরপরই তারা মধুচন্দ্রিমায় যাবেন কাশ্মীরে।

এ বছরই মুক্তি পেতে চলেছে আলিয়া ও রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ ছবি। এই প্রথম পর্দায় জুটি বেঁধে আসতে চলেছেন বাস্তবের এই জুটি। আয়ান মুখার্জি পরিচালিত এই ছবিতে অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়সহ আছেন অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মধুচন্দ্রিমা কাশ্মীরে আলিয়া-রণবীরের

আপডেট টাইম : ০৪:৩২:৪১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০