ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

রিয়া চক্রবর্তী সুশান্ত প্রেমিক নয় বন্ধু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ এক বছরেরও বেশি সময় ধরে বলিউডে গুঞ্জন, বাঙালি সুন্দরী মডেল ও অভিনেত্রী রিয়া চক্রবর্তীর প্রেমে মজেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। প্রায়ই এ জুটি সোশ্যাল মিডিয়ায় তাদের নানা মুহূর্তের ছবি পোস্ট ভক্তদের নজর কাড়েন। কিন্তু তাদের নিয়ে ওঠা গুঞ্জনের ব্যাপারে কখনোই কেউ মুখ খোলেননি।

তবে সম্প্রতি দেয়া একটি সাক্ষাৎকারে বলিউড অভিনেতা সুশান্তের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন রিয়া। তিনি জানান, ‘সুশান্ত আমার প্রেমিক নয়, শুধুই বন্ধু। আমাদের বন্ধুত্ব বহুদিনের। ওর আর আমার লক্ষ্য ও স্বপ্ন এক। সেই তালিকায় যেমন রয়েছে একসঙ্গে একটি স্বেচ্ছাসেবী সংস্থা খোলার ইচ্ছা, তেমনি রয়েছে একসঙ্গে দেশ-বিদেশে ঘোরার বাসনা।’

রিয়ার দাবি, বন্ধুত্বের বাইরে আমির খানের ‘পিকে’ ছবির নায়ক সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তার আর কোনো ধরনের সম্পর্কই নাকি নেই। এর চেয়ে বেশি কিছু জানাতেও তিনি বাধ্য নন। তাদের নিয়ে লোকে যা-ই বলাবলি করুক না কেন, তাতে তার ও সুশান্তের বন্ধুত্বের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও স্পষ্ট জানিয়ে দেন এই অভিনেত্রী।

কিছুদিন আগে মা-বাবার সঙ্গে পাকাপাকিভাবে মুম্বাইয়ে চলে গেছেন রিয়া। তবে বাড়ি খোঁজার কাজে তাকে নাকি সঙ্গে নেননি মা-বাবা। কারণ, অভিনেত্রী জানলে নাকি কেউ বাড়ি বাড়া দেবেন না। রিয়ার মতে, বেশিরভাগ মানুষের ধারণা অভিনয়শিল্পীরা সারারাত পার্টি আর নেশা করেন। তাই তাদের পাশে দাঁড়িয়ে সেলফি তোলা যায় কিন্তু বাড়ি ভাড়া দেয়া যায় না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রিয়া চক্রবর্তী সুশান্ত প্রেমিক নয় বন্ধু

আপডেট টাইম : ০৩:৪০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০