ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

যে কারণে নেই নতুন চলচ্চিত্রেব জনপ্রিয় অভিনেত্রী শারমিন জোহা শশী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১০:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
  • ৩৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় অভিনেত্রী শারমিন জোহা শশী ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রের মধ্যদিয়ে সবার নজরে আসেন। তবে এ অভিনেত্রী এখন ছোট পর্দায় ব্যস্ত সময় পার করছেন। টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি গেল রোববার একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে বলেন, প্রায় দেড় বছর পর সিঙ্গারের একটি পণ্যের বিজ্ঞাপনে মডেল হলাম। খুব সুন্দর ভাবে কাজটি শেষ করেছি। এটি নির্মাণ করেছেন রুমন আহমেদ। এর আগের বিজ্ঞাপনটিও ছিল সিঙ্গারের অন্য একটি পণ্যের। চলচ্চিত্র দিয়ে শশীর ক্যারিয়ার শুরু হলেও প্রথম ছবির পর এ মাধ্যমে তাকে আর পাওয়া যায়নি কেন জানতে চাইলে বলেন, আমার কাছে চলচ্চিত্রের প্রস্তাব আসে।

কিন্তু যে প্রস্তাবগুলো পাই সেগুলো মনে দাগ কাটে না। এ কারণেই চলচ্চিত্রে কাজ করা হচ্ছে না। তবে আমার অভিনীত একটি মাত্র চলচ্চিত্রের জন্যই এখনো দর্শকের কাছ থেকে যে প্রশংসা পাই তা অভিনেত্রী হিসেবে বড় সার্থকতা বলে মনে করি। এরইমধ্যে নতুন বছরের এক মাস পেরিয়ে গেল। পরিকল্পনা অনুযায়ী কি কাজ করতে পারছেন? শশীর উত্তর, আমার পুরো বছর নিয়ে আমি বিশেষ কোনো পরিকল্পনা  করি না। আমি মনে করি আমাকে দিয়ে যখন যা হওয়ার তা হবেই। এ নিয়ে হায় হায় করার কিছু নেই। যে নির্মাতা আমার ওপর আস্থা রাখেন তিনি আমাকে নিয়ে কাজ করবেন এটা বিশ্বাস করি। বর্তমানকে আমি বেশি জোর দিই। টিভি নাটকের এখনকার অবস্থা নিয়ে নানাজনে নানা মন্তব্য করে থাকেন। যেসবের কোনটা ইতিবাচক, কোনটা নেতিবাচক। এ বিষয়ে শশীর অভিমত জানতে চাইলে বলেন, আমাদের দর্শকের পছন্দের জায়গা পরিবর্তন হয়েছে। একইসঙ্গে আমরা নাটকের গল্প থেকে সরে এসেছি। তিন বছর আগেও গল্পনির্ভর নাটকে নিয়মিত কাজ করেছি। এখন নাটকে দু’তিনটি চরিত্রের বেশি নির্মাতারা রাখতে চায় না। গল্পনির্ভর নাটক বাদ দিয়ে কমেডি নাটকে সবাই মনোযোগী। আমি ক্যারিয়ারের শুরুর দিকে দেখেছি কমেডি নাটকেও অনেক সুন্দর গল্প থাকে। কিন্তু এখন সে বিষয়টি নেই। আমি মনে করি নাটকের গল্প নির্বাচনে আমাদের আরো মনোযোগী হওয়া প্রয়োজন। শারমিন জোহা শশী বর্তমানে ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত। চারটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। এগুলো হলো জাহিদ হাসানের ‘হুলস্থুল’, আজাদ আবুল কালামের ‘টুইন ভিলেজ’, বিপ্লব হায়দারের ‘জুলি বিউটিফুল’ ও শাহিন সরকারের ‘জ্ঞানী গঞ্জের পণ্ডিতেরা’। এই সময়ে অবিবাহিত টিভি নায়িকাদের মধ্যে অনেককে নিয়েই প্রেমের গুঞ্জন শোনা যায়। শশীকে নিয়েও রয়েছে তেমন গুঞ্জন। শোনা যায়, নীল নামের একজনের সঙ্গে প্রেম করছেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে বলেন, নীল প্যারিসে আছে। সেখানে সে তার নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। আর আমি আমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি। আমাদের সম্পর্ক নিয়ে কিছু বলতে চাই না। বিয়ে বিষয়ে জানতে চাইলে বলবো, এ বছর বিয়ে করছি না। আপাতত নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত থাকতে চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

যে কারণে নেই নতুন চলচ্চিত্রেব জনপ্রিয় অভিনেত্রী শারমিন জোহা শশী

আপডেট টাইম : ০৩:১০:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০