ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ভ্রমণকাহিনীনির্ভর সিনেমায় আসছেন নাজিয়া হক অর্ষা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ নাজিয়া হক অর্ষা। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন। মেধাবী কয়েকজন নির্মাতার সঙ্গে এরইমধ্যে কাজ করেছেন তিনি। বর্তমানে বেশকিছু কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অর্ষা। নতুন কাজের বিষয়ে তিনি বলেন, একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করলাম। এর নাম ‘হাইওয়ে’। ছবিতে তিনটি চরিত্র রয়েছে। আমি, আমার স্বামী ও আমাদের একজন বন্ধু।
তিনজনই তিন রকম চরিত্রের। আমরা সবাই ভ্রমণে বের হই। ছবির গল্পও শেষ হয় একটা ব্রিজে গিয়ে। মূলত তিনজন মানুষের রহস্যজনক এক জার্নিকে
ঘিরেই ছবির গল্প এগিয়ে যায়। শান স্বপন পরিচালিত ভ্রমণকাহিনীনির্ভর সিনেমা এটি। ছবিটি এখন বিভিন্ন উৎসবে অংশ নিচ্ছে। এদিকে, অর্ষা শেষ করেছেন ‘কলিংবেল’ নামের একটি খণ্ড নাটকের কাজ। পাশাপাশি কাজ করেছেন ‘হারেস’ শিরোনামের একটি ওয়েব সিরিজে। এছাড়া শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ রুনা লায়লার হাত থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানের আয়োজক ছিল স্টারপ্লাস কমিউনিকেশন নামের একটি সংগঠন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ভ্রমণকাহিনীনির্ভর সিনেমায় আসছেন নাজিয়া হক অর্ষা

আপডেট টাইম : ০৩:০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০